সংক্ষেপে উত্তর অংশ-৭প্রিয় শিক্ষার্থী, গণিতে নতুন সিলেবাস অনুযায়ী ২ নং প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর দাও এর ওপর। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১ করে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন: ০.১০.০১০.০০১ = কত?সমাধান: এখানে, ১ ×১ ১ ০.১০.০১ = ০.০০১আবার, ০.০০১০.০০১ এখানে, ১ ×১ ১ ০.১×০.০১×০.০০১ = ০.০০০০০১উত্তর: ০.০০০০০১প্রশ্ন: ০.০০০৮×১০০ = কত?উত্তর:এখানে, ০.০০০৮×১০০ = ০০.০৮০০ = ০.০৮ ০.০০০৮×১০০ = ০.০৮উত্তর: ০.০৮প্রশ্ন: দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা কেমন?উত্তর: সহজ।প্রশ্ন: ২÷১.২৫=কত?উত্তর: এখানে, ২÷১.২৫-এ ভাজক ১.২৫-এর দশমিক বিন্দু দুই ঘর ডানে সরিয়ে পাই ১২৫। ভাজ্য ২-এর ডানে দুটি শূন্য (০০) বসিয়ে পাই ২০০।এখানে, ২÷১.২৫ = ২০০÷১২৫ ১২৫)২০০(১.৬ ১২৫ ৭৫০ ৭৫০ ০ ২÷১২.৫=১.৬উত্তর: ১.৬প্রশ্ন: শতকরা বলতে কী বোঝ?উত্তর: শতকরা একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হার ১০০।প্রশ্ন: শতকরা শব্দটিকে সংক্ষেপে কোন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়?উত্তর: শতকরা শব্দটিকে সংক্ষেপে ‘%’ এই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়।প্রশ্ন: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়? উত্তর: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়। প্রশ্ন: লাভ নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর: লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্যপ্রশ্ন: লাভ কিসের ওপর হিসাব করা হয়? উত্তর: লাভ ক্রয়মূল্যের ওপর হিসাব করা হয়। প্রশ্ন: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে কী হয়? উত্তর: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয়। প্রশ্ন: ক্ষতি বা লোকসান নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর: ক্ষতি বা লোকসান = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য। প্রশ্ন: ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়? উত্তর: ক্ষতি ক্রয়মূল্যের ওপর হিসাব করা হয়। প্রশ্ন: আসল বলতে কী বোঝ? উত্তর: ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হচ্ছে আসল। প্রশ্ন: মুনাফা বলতে কী বোঝ? উত্তর: আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হচ্ছে ব্যাংক প্রদত্ত মুনাফা।