লাল আলোতে গাছের পাতা কালো দেখায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পদার্থবিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-১৭অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: দুটি চোখ থাকার সুবিধা কী? উত্তর: দুটি চোখ থাকার সুবিধা হলো:১. দুটি বস্তুর প্রসৃত অবস্থান সম্পর্কে সঠিক ধারণা জন্মে। ২. দুটি বস্তুর পারস্পরিক দূরত্ব সমন্ধে সঠিক ধারণা জন্মে। ৩. বস্তু সম্পর্কে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হয়। ৪. বস্তুর দূরত্ব, বেধ, দৈর্ঘ্য, প্রস্থ ও রং সম্পর্কে সঠিক ধারণা লাভ করা সম্ভব হয়। প্রশ্ন: বীক্ষণ কোণ বলতে কী বোঝ?উত্তর: কোনো লক্ষ্যবস্তু চোখে যে কোণ উৎপন্ন করে তাকে বীক্ষণ কোণ বলে। একই দূরত্বে অবস্থিত বড় বস্তুর বীক্ষণ কোণ বড় এবং ছোট বস্তুর বীক্ষণ কোণ ছোট, আবার সমান আকৃতির বস্তুর মধ্যে কাছের বস্তুর বীক্ষণ কোণ বড় এবং দূরের বস্তুর বীক্ষণ কোণ ছোট। অধ্যায়-১৮জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: প্রিজম কাকে বলে?উত্তর: দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে প্রিজম বলা হয়।প্রশ্ন: গৌণ রংধনু কাকে বলে?উত্তর: অনেক সময় প্রাথমিক রংধনুর বাইরে আকারে বড়, কিন্তু অপেক্ষাকৃত অনুজ্জ্বল আরেকটি রংধনু দেখা যায়। একে গৌণ রংধনু বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ন্যূনতম বিচ্যুতি কোণ বলতে কী বোঝো?উত্তর: আপতন কোণের মান ধীরে ধীরে বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে। বিচ্যুতি কোণের মান কমতে কমতে একটি সর্বনিম্ন মানে পৌঁছার পর এটি আর না কমে আপতন কোণের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। বিচ্যুতি কোণের এই সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলে।প্রশ্ন: লাল আলোতে গাছের পাতা কালো দেখায় কেন?উত্তর: গাছের পাতার ক্লোরোফিল সূর্যালোকের সবুজ বাদে সাতটি বর্ণের সব কটিকেই শোষণ করে, ফলে সবুজ দেখায়। কিন্তু সবুজ পাতা লাল আলোক শোষণ করে নেয় বলে কোনো আলোই আর প্রতিফলিত হয় না, তাই লাল আলোতে সবুজ পাতা কালো দেখায়।অধ্যায়-১৯জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: তড়িৎ আবেশ কাকে বলে?উত্তর: একটি আহিত বস্তুকে কোনো পরিবাহকের কাছে রেখে আহিত বস্তুর প্রভাবে পরিবাহকটিকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে।প্রশ্ন: কুলম্বের সূত্রটি বর্ণনা করো।উত্তর: নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফলের সমানুপাতিক আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।প্রশ্ন: তড়িৎক্ষেত্রের তীব্রতার সংজ্ঞা দাও।উত্তর: তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে, তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কোনো বিন্দুর তড়িৎ তীব্রতা 1N/C বলতে কী বোঝো?উত্তর: 1N/C তড়িৎ তীব্রতা বলতে বোঝায় তড়িৎক্ষেত্রের ওই বিন্দুতে IC আধান স্থাপন করলে এটি IN বল অনুভব করে।প্রশ্ন: পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন?উত্তর: আমাদের পৃথিবী ঋণাত্মক আধানের এক বিশাল ভান্ডার। এতে কিছু ইলেকট্রন গেলে বা এতে কিছু ইলেকট্রন এলেও এর বিভবের তেমন কোনো পরিবর্তন হয় না। তাই ভূমি তথা পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়।অধ্যায়-২০জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ওহমের সূত্রটি বর্ণনা করো।উত্তর: তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে প্রবাহ চলে তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল