বাক্য রচনা অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘বাক্য রচনা করো’ দেওয়া হলো। শব্দ বাক্য রচনা অভিব্যক্তি নাচের ভঙ্গিতে ভাবের অভিব্যক্তি ঘটে।হাতিয়ার আদিম মানুষ পাথরের হাতিয়ার দিয়ে পশু বধ করত।অফুরান লেখাপড়ায় তার অফুরান আগ্রহ দেখে সবাই খুশি।রত্নপাথর নানা রকম রত্নপাথর সংগ্রহ কারও কারও শখ।পরখ জহুরিরা পরখ করে রত্নপাথরের মূল্য নির্ধারণ করেন।গবেষণা বিজ্ঞানের অনেক আবিষ্কারের মূলে রয়েছে নিরন্তর গবেষণা।কাঠুরিয়া কাঠুরিয়া বনে কাঠ কাটতে গেল।কুড়াল কুড়াল দিয়ে কাঠ কাটা হয়।জলপরী জলপরী সত্যবাদী কাঠুরিয়াকে পুরস্কার দিল।সানন্দে ফুটবল খেলতে আমি সানন্দে রাজি হলাম।সংগতি কুঠার কেনার সংগতি তার ছিল না।সাধক লালন শাহ ছিলেন একজন বড় সাধক।মুক্তিকামী বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেক মুক্তিকামী মানুষ প্রাণ দিয়েছেন।জড়ো সভা করার জন্য তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছে।লেশ নিজের কাজ নিজে করতে লেশমাত্র লজ্জা করো না।ব্রত ছাত্রছাত্রীদের প্রধান ব্রত হলো পড়াশোনা।হিত শেরেবাংলা এ দেশের কৃষকদের অনেক হিতসাধন করেছেন।দাহে বৈশাখের রৌদ্রদাহে মাঠ ফেটে চৌচির।তনু লোকটি দেখতে ক্ষুদ্রতনু, কিন্তু দারুণ সাহসী।নমি দেশের জন্য অকাতরে যারা প্রাণ করেছে দান, আমরা তাদের নমি।জেদি ছেলেটি খুব জেদি।পরাধীন আমরা এখন আর পরাধীন নই, স্বাধীন জাতি।দাপটে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার খুব দাপটের সঙ্গে খেলেছে।মুক্তি খাঁচার পাখি চায় মুক্তির স্বাদ।প্রিয়পাত্র শ্রেণী শিক্ষকের প্রিয়পাত্র হতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল