প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইতিহাস থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।খ- বিভাগ: অধ্যায়-৬প্রশ্ন: লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল?উত্তর: ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসে ১৯৪০ সালের ২৩ মার্চ একটি স্মরণীয় দিন। এই দিন নিখিল ভারত মুসলিম লীগের লাহোর অধিবেশনে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে মুসলমানদের জন্য স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। ইতিহাসে এই প্রস্তাবই ১৯৪০ সালের লাহোর প্রস্তাব নামে পরিচিত।লাহোর প্রস্তাবের মূল বিষয়: ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মূল বিষয়সমূহ নিচে তুলে ধরা হলো—১) স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা: লাহোর প্রস্তাবের মূল বিষয় হলো মুসলমানদের জন্য স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই প্রস্তাবে বলা হয় যে ভারতবর্ষের উত্তর-পশ্চিমাঞ্চলে এবং পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে মুসলমানদের জন্য স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। মোট কথা, আঞ্চলিক স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সার্বভৌমত্ব অর্জনই ছিল লাহোর প্রস্তাবের মূল বিষয়।২) সংখ্যালঘুদের অধিকার: এই রাষ্ট্রসমূহে বসবারত সংখ্যালঘুদের ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক অধিকার এবং স্বার্থরক্ষার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা শাসনতন্ত্রে করতে হবে।প্রশ্ন: ক্রিপস মিশনের উদ্দেশ্য কী ছিল?উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তাঁর মন্ত্রিসভার অন্যতম সদস্য স্যার স্টাফোর্ড ক্রিপসকে একটি শাসনতান্ত্রিক পরিকল্পনা দিয়ে ভারতে পাঠান। ক্রিপস ভারতে এসে যে পরিকল্পনা প্রকাশ করেন, তাই ‘ক্রিপস মিশন’ নামে পরিচিত।ক্রিপস মিশনের প্রস্তাব ও উদ্দেশ্য: ১৯৪২ সালের ২৩ মার্চ ক্রিপস নয়া দিল্লিতে পৌঁছান এবং কংগ্রেস, মুসলিম লীগ ও অন্যান্য দলের সঙ্গে আলাপ-আলোচনা করে তাঁর শাসনতান্ত্রিক পরিকল্পনা প্রকাশ করেন। এই প্রস্তাবে বলা হয় যে, যুদ্ধ শেষে ভারতকে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন দেওয়া হবে এবং শাসন রচনার জন্য একটি সংবিধান সভা গঠন করা হবে। মূলত ক্রিপস মিশনের উদ্দেশ্য ছিল যুদ্ধকালীন সংকটের মুহূর্তে ভারতীয়দের সাহায্য পাওয়ার প্রয়াস চালানো।ক্রিপস মিশনের ব্যর্থতা: ক্রিপস মিশন শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। কংগ্রেস ও মুসলিম লীগ কেউই এই মিশনের প্রস্তাব গ্রহণ করেনি। কংগ্রেস অবিভক্ত ভারত সমর্থন করে এবং মুসলিম লীগ লাহোর প্রস্তাব বাস্তবায়নের মনোভাব পোষণ করে। কিন্তু ক্রিপস মিশনে এর কোনোটিই প্রতিফলিত হয়নি। তাই মিশন ব্যর্থ হয়।অধ্যায়-৭জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: পাকিস্তানের জনসংখ্যার শতকরা কত ভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা? উত্তর: ৫৬ ভাগ।প্রশ্ন: নতুন করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কোন সালে গঠিত হয়?উত্তর: ১৯৪৮ সালে। প্রশ্ন: বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতির দাবি করেন কে? উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত।প্রশ্ন: ভাষা আন্দোলন চলাকালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?উত্তর: খাজা নাজিমউদ্দীন। প্রশ্ন: শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয় কত সালে? উত্তর: ১৯৫৬ সালে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল