লিখিত পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বলেন, খুব শিগগির বিস্তারিত রুটিন প্রকাশ করা হবে। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ১ নভেম্বর ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। এখন তাঁদের লিখিত পরীক্ষা শুরু হবে।