জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১৭প্রশ্ন: ক্রিম কী?উত্তর: ক্রিম মূলত পানি এবং তেলের মিশ্রণে তৈরি মাখনের মতো অর্ধঘন পদার্থ। প্রশ্ন: কালো টুথপাউডারের মূল উপাদান কী?উত্তর: কালো টুথপাউডারের মূল উপাদান হলো কাঠ কয়লা।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করা উচিত নয় কেন?উত্তর: অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন—১. দেহকোষে প্রদাহ সৃষ্টি হয়ে বিভিন্ন চর্মরোগ দেখা দিতে পারে।২. চামড়া পুড়ে মুখমণ্ডলের রং নষ্ট হয়ে যেতে পারে।৩. চুল পড়ে যাওয়া, মাথার খুলিতে ঘা হওয়া, এমনকি তাড়াতাড়ি চুল পেকে যেতে পারে।৪. দাঁতের এনামেল নষ্ট হওয়া, মাঢ়িতে ঘা হওয়া, অকালে দাঁত পড়ে যেতে পারে। তাই অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করা উচিত নয়।প্রশ্ন: বড়দের এবং শিশুদের জন্য ব্যবহূত পাউডার এক নয় কেন?উত্তর: বড়দের এবং শিশুদের জন্য ব্যবহূত পাউডার এক নয়। কারণ, শিশুদের ত্বক অতি কোমল এবং অধিক সংবেদনশীল। তাই বেবি পাউডার এবং সাধারণ টেলকাম পাউডারের উপাদানের মধ্যে কিছু তারতম্য হয়। বেবি পাউডারে অতিরিক্ত ব্যবহার করা হয় একটি অ্যান্টিসেপটিক এবং খুব হালকা গন্ধদ্রব্য। অধ্যায়-১৮জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: লিনেন কী থেকে প্রস্তুত করা হয়?উত্তর: ফ্লাক্সজাতীয় উদ্ভিদের ছাল থেকে লিনেন প্রস্তুত করা হয়। প্রশ্ন: ধাতব তন্তু কী?উত্তর: নরম ধাতু (যেমন—সোনা, রূপা, তামা) বা এদের সংকর ধাতুকে যান্ত্রিক উপায়ে টেনে যে মিহি তার বা সুতা তৈরি করা হয় তাকে ধাতব তন্তু বলে।প্রশ্ন: ফ্রিজ উল কী?উত্তর: একই পশুর গা থেকে একাধিকবার তন্তু সংগ্রহ করা যায়। এভাবে সংগৃহীত তন্তুকে ফ্রিজ উল বলে।প্রশ্ন: রেশম সুতা কী থেকে তৈরি হয়?উত্তর: রেশম সুতা রেশম পোকার গুটি বা কোকুন থেকে তৈরি হয়। প্রশ্ন: টেক্সট কী?উত্তর: টেক্সট হলো একটি আন্তর্জাতিক কাউন্ট পদ্ধতি, যার মাধ্যমে সুতার কাউন্ট নির্ণয় করা হয়।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: কৃত্রিম তন্তু জনপ্রিয় হওয়ার কারণ কী?উত্তর: কৃত্রিম তন্তুর বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন—১. কৃত্রিম তন্তু হালকা, শক্ত ও স্থিতিস্থাপক।২. এসব তন্তুকে মোচড়ালে আগের অবস্থায় ফিরে আসতে পারে।৩. এদের দৈর্ঘ্য ইচ্ছামতো নিয়ন্ত্রণ করা যায়।৪. কোনো কোনো ক্ষেত্রে তন্তুর বর্ণও নিয়ন্ত্রণ করা যায়। এসব সুবিধার কারণে কৃত্রিম তন্তু জনপ্রিয় হয়েছে। প্রশ্ন: সুতার কাউন্ট নির্ণয়ের প্রয়োজনীয়তা কী?উত্তর: প্রত্যক্ষ পদ্ধতিতে সুতা যত মোটা হয়, তার কাউন্ট তত বেশি হয়। পরোক্ষ পদ্ধতিতে সুতা যত মোটা হয়, তার কাউন্ট তত কম হয়। এতে কাউন্টের বর্ণনায় বিভ্রান্তি সৃষ্টি হয়। আবার দুই পদ্ধতিতেই দেখা যায় ভিন্ন ভিন্ন সুতার দৈর্ঘ্য এবং ওজনের এককের বিভিন্নতার জন্য পরিমাপ পদ্ধতিগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। ভিন্ন ভিন্ন তন্তুর জন্য একেক দেশে একেক ধরনের হিসাব করা হয়। ফলে আমদানি-রপ্তানি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিভ্রান্তি ও অসুবিধার সৃষ্টি হয়। এ সমস্যা দূর করার জন্য কাউন্ট নির্ণয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল