লিপ-ইয়ার হয় ৩৬৬ দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-৩প্রশ্ন : ১ দ্রাঘিমান্তরে সময়ের পার্থক্য কত?উত্তর : ৪ মিনিট।প্রশ্ন : প্রশান্ত মহাসাগরের ওপর ১৮০হ্ন মধ্যরেখা বরাবর কল্পিত রেখাটিকে কী বলা হয়?উত্তর : আন্তর্জাতিক তারিখ রেখা।প্রশ্ন : সেক্সট্যান্ট যন্ত্র দিয়ে কী নির্ণয় করা হয়?উত্তর : অক্ষাংশ।প্রশ্ন : নিরক্ষরেখার কেন্দ্র থেকে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্ব ওই স্থানের কী বলে?উত্তর : অক্ষাংশ।প্রশ্ন : কোন যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের উন্নতি পরিমাপ করা হয়?উত্তর : সেক্সট্যান্ট।প্রশ্ন : পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য কোন রেখা সম্পর্কে জানা দরকার?উত্তর : নিরক্ষরেখা ও দ্রাঘিমারেখা।প্রশ্ন : বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচ সময় অপেক্ষা কত ঘণ্টা অগ্রবর্তী?উত্তর : ৬ ঘণ্টা।প্রশ্ন : মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় ওই স্থানের কী বলে?উত্তর : দ্রাঘিমা বা দেশান্তর।প্রশ্ন : পৃথিবীর বার্ষিক গতির বেগ প্রতি সেকেন্ডে কত?উত্তর : ২৯.৭৬ কিলোমিটার।প্রশ্ন : উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?উত্তর : ২১ জুন।প্রশ্ন : কোন সময়ে উত্তর মেরুতে অবিরত ছয় মাস দিন থাকে?উত্তর : ২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।প্রশ্ন : দিবারাত্রি হ্রাস বৃদ্ধির কারণ কী?উত্তর : বার্ষিক গতি।প্রশ্ন : আহ্নিক গতির জন্য পৃথিবীর যে অংশ চাঁদের দিকে থাকে, চাঁদের আকর্ষণে সেখানে কী হয়?উত্তর : জোয়ার হয়।প্রশ্ন : কোন দিন সুমেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি ঝুঁকে থাকে?উত্তর : ২৩ সেপ্টেম্বর।প্রশ্ন : ফেরেলের সূত্রানুযায়ী উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহ কোন দিকে বেঁকে যায়?উত্তর : যথাক্রমে ডান দিকে ও বাম দিকে।প্রশ্ন : কোন রেখায় পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি?উত্তর : নিরক্ষরেখা।প্রশ্ন : প্রতি চার বছর পরপর ফেব্রুয়ারি মাসকে ২৮ দিনের পরিবর্তে ২৯ দিন গণনাকরা হয়। এই বছরকে কী বলে?উত্তর : লিপ ইয়ার।প্রশ্ন : লিপ-ইয়ার হয় কত দিনে?উত্তর : ৩৬৬ দিনে।প্রশ্ন : ভূত্বকের উপাদানের মধ্যে লোহার পরিমাণ কত ভাগ?উত্তর : শতকরা ৫ ভাগ।প্রশ্ন : ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?উত্তর : প্রায় ১৭ থেকে ৪৮ কিলোমিটার।প্রশ্ন : রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা কী?উত্তর : জিপসাম ও সৈন্ধব লবণ।প্রশ্ন : বিভিন্ন প্রকার খনিজ প্রাকৃতিক উপায়ে একত্র হয়ে যে পদার্থ গঠন করে তাকে কী বলে?উত্তর : শিলা।প্রশ্ন : গ্রানাইট, ব্যাসল্ট, সিয়েনাইট, গ্যাব্রো, ডায়োরাইট কোন ধরনের শিলা?উত্তর : অস্তরীভূত শিলা।প্রশ্ন : কোন পদার্থ দিয়ে গঠিত হয় বলে এ শিলাকে পাললিক শিলা বলে?উত্তর : পলি দিয়ে।প্রশ্ন : ভিসুভিয়াস কোন শ্রেণীর আগ্নেয়গিরি?উত্তর : সক্রিয়।প্রশ্ন : আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে কোন দ্বীপ সৃষ্টি হয়েছে?উত্তর : হাওয়াই দ্বীপপুঞ্জ।প্রশ্ন : ভূমিকম্পের কেন্দ্র ভূ-অভ্যন্তরের কত মিটারের মধ্যে অবস্থিত থাকে?উত্তর : প্রায় ৩২ কিমি।প্রশ্ন : ভূমিকম্পের কম্পন পরিমাপের জন্য ব্যবহূত যন্ত্রের নাম কী?উত্তর : সিসমোগ্রাফ।প্রশ্ন : কী কারণে নদীর গতি পরিবর্তিত হয় বা শুকিয়ে যেতে পারে?উত্তর : ভূমিকম্পের কারণে।প্রশ্ন : যেসব আগ্নেয়গিরি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে আছে তাকে কী বলে?উত্তর : মৃত আগ্নেয়গিরি।প্রশ্ন : সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ ভূমিকে কী বলে?উত্তর : মালভূমি।প্রশ্ন : জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন পর্বতের উদাহরণ?উত্তর : স্তূপ পর্বত।প্রশ্ন : ভঙ্গিল পর্বতের দুই ভাঁজের মধ্যবর্তী অবনত স্থানকে কী বলে?উত্তর : পার্বত্য উপত্যকা।প্রশ্ন : আন্দিজ কোন শ্রেণীর পর্বত?উত্তর : ভঙ্গিল পর্বত।প্রশ্ন : স্ট্রম্বোলি কোন শ্রেণীর পর্বত?উত্তর : আগ্নেয় পর্বত।প্রশ্ন : ব্ল্যাক হিলস কোন শ্রেণীর পর্বত?উত্তর : ল্যাকোলিথ পর্বত।প্রশ্ন : ব্ল্যাক হিল কোন দেশে অবস্থিত?উত্তর : যুক্তরাষ্ট্রে।প্রশ্ন : কোন জাতীয় মালভূমির এক প্রান্তে সাধারণ সমতল ভূমি বা সাগর থাকে?উত্তর : পাদদেশীয় মালভূমির।প্রশ্ন : মহাদেশীয় মালভূমির নাম লিখ?উত্তর : গ্রিনল্যান্ড, স্পেন, আরব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষা: মডেল টেস্ট-৮-এর সঠিক উত্তরপদার্থ বিজ্ঞানসঠিক উত্তর: ১। খ ২। ক ৩। গ ৪। ঘ ৫। ক ৬। খ ৭। গ ৮। ঘ ৯। ঘ ১০। গ ১১। খ ১২। ক ১৩। ক ১৪। খ ১৫। গ ১৬। খ ১৭। ক ১৮। ঘ ১৯। ক ২০। খ ২১। গ ২২। ঘ ২৩। খ ২৪। ঘ ২৫। গ ২৬। ক ২৭। ক ২৮। খ ২৯। গ ৩০। ঘ ৩১। গ ৩২। ক ৩৩। ঘ ৩৪। খ ৩৫। ক