লেখা ও চিত্র—দুটিই প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, জীববিদ্যা বিভাগসেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রশ্নে প্রত্যেক বছরই সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য, প্রাণীর বৈজ্ঞানিক নাম, চিহ্নিত চিত্র ও বর্ণনামূলক প্রশ্ন হয়ে থাকে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা বর্ণনামূলক প্রশ্নের সঙ্গে সঙ্গে অবশ্যই সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য, প্রাণীর বৈজ্ঞানিক নাম ও চিত্রসংবলিত প্রশ্ন নির্বাচন করবে। এতে করে নির্দিষ্ট সময়ে অবশ্যই পরীক্ষা শেষ করা সম্ভব হবে। মনে রাখবে, সময় বাঁচানোর জন্য বর্ণনামূলক প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে লেখা ঠিক হবে না। সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্যসমন্বিত প্রশ্নের উত্তর সঠিকভাবে নির্দিষ্ট পরিমাণে লিখে সময় বাঁচানো সম্ভব। কম সময়ে চিহ্নিত চিত্র অঙ্কন করার জন্য বেশি করে অনুশীলন দরকার। তাই চিত্র সম্পর্কে সঠিক ধারণা এবং অধিক অনুশীলন থাকলেই এ জাতীয় প্রশ্নগুলো নির্বাচন করা উচিত। প্রাণীর শ্রেণীবিন্যাস ও বৈজ্ঞানিক নাম সঠিকভাবে জানা থাকলে তা অবশ্যই লিখবে। মনে রাখবে, প্রাণীর শ্রেণীবিন্যাস ও বৈজ্ঞানিক নাম নামকরণের নিয়ম অনুযায়ীই লিখতে হবে। বৈজ্ঞানিক নাম লিখতে ভুল করলে বা গণ ও প্রজাতির অংশ লেখার পর নিচে আলাদাভাবে দাগ না দিলে এই উত্তরে কোনো নম্বর পাওয়া যাবে না।প্রশ্নের মান ও উত্তরের মধ্যে সমন্বয়: প্রাণিবিদ্যা বিষয়ে সাধারণত সংজ্ঞার ক্ষেত্রে প্রশ্নের নম্বর হয় ১ বা ২। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা সংজ্ঞার সঙ্গে উদাহরণ বা অবস্থান বা গুরুত্বপূর্ণ তথ্য লিখতে পারে। তবে এর জন্য সর্বোচ্চ সময় নেওয়া যেতে পারে এক থেকে দেড় মিনিট। বৈশিষ্ট্য ও পার্থক্যের জন্য নম্বর হতে পারে ২ থেকে ৫, যার জন্য সর্বোচ্চ সময় নেওয়া যেতে পারে ৩ থেকে ৭ মিনিট।শিক্ষার্থীরা অনেক সময় মনে করে, এ জাতীয় প্রশ্নের জন্য যত নম্বর নির্ধারিত থাকে, পার্থক্য বা বৈশিষ্ট্য ততগুলো লিখলেই হবে। প্রশ্নে যদি নির্দিষ্টসংখ্যক বৈশিষ্ট্য বা পার্থক্য লেখার কথা বলা না হয়, তবে উচিত হবে নির্ধারিত নম্বরের চেয়ে বেশি দুই বা তিনটি বেশি বৈশিষ্ট্য বা পার্থক্য লেখা। কারণ, তুমি যেসব পার্থক্য বা বৈশিষ্ট্য উপযুক্ত মনে করছ, পরীক্ষক তা মনে না-ও করতে পারেন। এ বেশি বৈশিষ্ট্য ও পার্থক্য তোমাকে পূর্ণ নম্বর পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। লক্ষ কর— প্রশ্নে যদি নির্দিষ্টসংখ্যক বৈশিষ্ট্য বা পার্থক্য লিখতে বলা হয় তবে তা-ই করবে। এ ক্ষেত্রে অবশ্যই উচিত হবে সবচেয়ে উপযুক্ত ও গ্রহণযোগ্য বৈশিষ্ট্য বা পার্থক্য লেখা। চিত্রসংবলিত প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্নগুলো লেখার জন্য বেশি সময় নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সময় হতে পারে প্রতি নম্বরের বিপরীতে দুই থেকে আড়াই মিনিট। যেসব প্রশ্নের উত্তরে বর্ণনার সঙ্গে সঙ্গে চিত্র দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেসব প্রশ্নের উত্তরে বর্ণনার সঙ্গে সঙ্গে সঠিক, সুন্দর ও বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করা উচিত। চিত্র অঙ্কন: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (প্রাণিবিদ্যা) প্রশ্নে প্রত্যেক বছরই চিত্রসংবলিত প্রশ্ন হয়ে থাকে এবং এ প্রশ্নগুলোর উত্তর না লিখে কোনোভাবেই ৭৫ নম্বরের উত্তর লেখা সম্ভব নয়। চিত্র অঙ্কনের সময় তোমরা যেসব দিকের প্রতি লক্ষ রাখবে, তা হলো— প্রশ্নের উত্তর লেখা শুরু করার পর পৃষ্ঠার মধ্যখানে ও বাঁ দিক ঘেষে চিত্র আঁকবে, যাতে ডান দিকে চিত্র চিহ্নিতকরণের জন্য জায়গা থাকে। চিত্রের আকার যেন অনেক ছোট না হয় সেদিকে লক্ষ রাখবে। চিত্র ছোট করে আঁকলে চিহ্নিতকরণের সময় সমস্যা হয় এবং চিত্রের বিভিন্ন দিক ভালো করে বোঝা যায় না।চিত্র অঙ্কনে চিহ্নিতকরণ একটি গুরুত্বপূর্ণ দিক। এ ক্ষেত্রে যত বেশি সম্ভব চিহ্নিত করতে হবে। চিত্র অঙ্কন ও চিহ্নিতকরণের পর অবশ্যই চিত্রের নাম নিচে সুন্দর করে লিখবে। মনে রাখবে, তিনটি জিনিস না থাকলে চিত্রে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব নয়—১. সঠিক, স্পষ্ট ও বড় চিত্র ২. চিত্রের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ ও ৩. চিত্রের নাম।