জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ব্যবসায় উদ্যোগ পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো। অধ্যায়-৭ প্রশ্ন: সঠিক পরিকল্পনার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।উত্তর: পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের পূর্বনির্ধারিত নকশা বা চিত্র। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।সঠিক পরিকল্পনার নিচের বৈশিষ্ট্য থাকা উচিত—১. সুস্পষ্ট উদ্দেশ্য: পরিকল্পনা প্রণয়নে এর সুস্পষ্ট উদ্দেশ্য প্রথমেই নির্ধারিত হওয়া আবশ্যক।২. তথ্য-নির্ভরশীলতা: একটি আদর্শ পরিকল্পনা অবশ্যই তথ্য ও অভিজ্ঞতানির্ভর হওয়া উচিত।৩. বাস্তবমুখিতা: পরিকল্পনা অবশ্যই বাস্তবমুখী হতে হবে।৪. সঠিক পথ নির্দেশনা: প্রণীত পরিকল্পনা সঠিক পথ নির্দেশক হওয়া উচিত।৫. সহজবোধ্যতা: প্রতিষ্ঠানে যে পরিকল্পনা তৈরি করা হয়, তা সব কর্মশক্তির জন্য সহজেই অনুধাবনযোগ্য হওয়া উচিত।অধ্যায়-৮জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ব্যবসায়ের আয় বৃদ্ধি পেলে আয়-ব্যয় হিসাবের কী হয়?উত্তর: পরিবর্তন হয়।প্রশ্ন: হিসাবের বহিতে আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করা কী কাজ? উত্তর: হিসাবরক্ষণের মুখ্য কাজ।প্রশ্ন: হিসাব ব্যবসায়ের কী? উত্তর: জীবন।প্রশ্ন: মুনাফা কী? উত্তর: ব্যবসায়ের আয়-ব্যয়ের ব্যবধানকে মুনাফা বোঝায়।প্রশ্ন: বর্তমানে হিসাবরক্ষণের ভিত্তি কী?উত্তর: দুতরফা দাখিলা পদ্ধতি।প্রশ্ন: আধুনিক হিসাবরক্ষণ পদ্ধতি কী?উত্তর: দুতরফা হিসাব পদ্ধতি।প্রশ্ন: হিসাব সংরক্ষণে আর্থিক লেনদেনগুলো কোন বহিতে প্রথম লিপিবদ্ধ করা হয়?উত্তর: জাবেদা বহিতে।প্রশ্ন: হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্য কী?উত্তর: আর্থিক ফলাফল নির্ণয় ও সঠিক অবস্থা জ্ঞাত হওয়া।প্রশ্ন: লেনদেনের দ্বৈতসত্তা বলতে কী বোঝায়?উত্তর: দুটি পক্ষ বা হিসাব।প্রশ্ন: চক্রাকারে ধারাবাহিকভাবে হিসাবের কাজ চলতে থাকলে তাকে কী বলে? উত্তর: হিসাবচক্র।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কী বোঝায়?উত্তর: প্রতিটি ডেবিট এবং ক্রেডিট হিসাবকে পৃথক পৃথকভাবে দুইবার লিপিবদ্ধকরণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল