শক্তি শুধু রূপ বদলায়, ধ্বংস হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১২প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-৯৩। ম্যাগনেটাইট এক ধরনের স্বাভাবিক —।উত্তর: ম্যাগনেটাইট এক ধরনের স্বাভাবিক প্রাকৃতিক চুম্বক।৪। চুম্বকের দুটি মেরু, যেমন: — ও —।উত্তর: চুম্বকের দুটি মেরু, যেমন: উত্তর মেরু ও দক্ষিণ মেরু।৫। শব্দ চলাচলের জন্য - প্রয়োজন।উত্তর: শব্দ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন।৬। বিদ্যুৎ প্রবাহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখাকে — বলে।উত্তর: বিদ্যুৎ প্রবাহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখাকে লোডশেডিং বলে।৭। কাজ করার সামর্থ্যকে — বলে।উত্তর: কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।৮। কয়লা পুড়িয়ে আমরা — পাই।উত্তর: কয়লা পুড়িয়ে আমরা তাপশক্তি পাই।৯। — প্রয়োগ করে কোনো বস্তু — কাজ করা বলে।উত্তর: বল প্রয়োগ করে কোনো বস্তু সরানোকে কাজ করা বলে।১০। গতির কারণে কোনো বস্তু যে শক্তি বা কাজ করার সামর্থ্য লাভ করে, তাকে — বলে।উত্তর: গতির কারণে কোনো বস্তু যে শক্তি বা কাজ করার সামর্থ্য লাভ করে, তাকে গতিশক্তি বলে।১১। শক্তি শুধু — বদলায়, ধ্বংস হয় না।উত্তর: শক্তি শুধু রূপ বদলায়, ধ্বংস হয় না।১২। তাপ — পদ্ধতিতে পৃথিবীতে আসে।উত্তর: তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে।১৩। চুম্বক সাধারণত লোহা বা — দিয়ে তৈরি।উত্তর: চুম্বক সাধারণত লোহা বা নিকেল দিয়ে তৈরি।১৪। কয়লার মধ্যে — শক্তি জমা থাকে।উত্তর: কয়লার মধ্যে রাসায়নিক শক্তি জমা থাকে।১৫। রেডিও, টেলিভিশন, কম্পিউটার সবই চলে — শক্তির সাহায্যে।উত্তর: রেডিও, টেলিভিশন, কম্পিউটার সবই চলে বিদ্যুৎ শক্তির সাহায্যে।১৬। সাধারণ বিদ্যুৎকোষ আবিষ্কার করেন —।উত্তর: সাধারণ বিদ্যুৎকোষ আবিষ্কার করেন বিজ্ঞানী ভোল্টা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল