শতভাগ পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে গাজীপুরের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল থেকে ৫৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪২৬ জন। এ ছাড়া টঙ্গীর মজিদা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০ জন, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে ৯২ জন, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল থেকে ৫২ জন, বিওএফ হাইস্কুল থেকে নয়জন, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন হাইস্কুল থেকে ২৬ জন ও ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল থেকে ছয়জন জিপিএ-৫ পেয়েছে।