বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষার গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-২ ৬. পবিত্র আল-কোরআন অধ্যায়নের ফলে কী হয়?i. সত্য-মিথ্যার পার্থক্য বোঝা যায় ii. রাজনীতির হালচাল জানা যায় iii. জীবনের সঠিক পথের নির্দেশ মেলেকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।আরিফ মাদক সেবন করে। তাকে নিষেধ করলে শোনে না। এ কারণে তাকে মারধর করা হয়। বিষয়টি ধর্মীয় শিক্ষককে বললে, তিনি মাদক সেবনকে হারাম বলেন। নিরুপায় হয়ে তাকে সংশোধন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।৭. কিসের ভিত্তিতে ধর্মীয় শিক্ষক আরিফের মাদক সেবনকে হারাম বলেন?ক. আল-কোরআন খ. আল-হাদিস গ. ইজমা ঘ. কিয়াস৮. আরিফের মাদক সেবন বন্ধ করতে হলে কী চাই?i. নতুন পরিবেশে কঠোর শৃঙ্খলার মধ্যে রাখতে হবে ii. পারিবারিকভাবে সহানুভূতি দেখাতে হবে iii. বন্ধু নির্বাচনে মা-বাবার অনুমতি নিতে হবেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii৯. হারামকে হালাল মনে করে কাজ করলে কী হয়?ক. মুনাফিক হয় খ. কাফির হয় গ. গুনাহগার হয় ঘ. কিছুই হয় না১০. তাকরিরি হাদিস কাকে বলে?ক. রাসূলুল্লাহ (সা.)-এর বাণীকে খ. রাসূলুল্লাহ (সা.)-এর মৌন সম্মতিকে গ. রাসূলুল্লাহ (সা.)-এর কর্মকে ঘ. সাহাবির বাণীকে১১. মারফু হাদিস কী?ক. সাহাবি থেকে বর্ণিত হাদিস খ. তাবিঈ থেকে বর্ণিত হাদিস গ. মহানবী (সা.) থেকে বর্ণিত হাদিস ঘ. যে হাদিসে বর্ণনা পরম্পরা রাসূলুল্লাহ (সা.) পর্যন্ত পৌছে১২. সরকারিভাবে হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ কে দেন?ক. খলিফা হজরত উমর ফারুক (রা.) খ. হজরত উমর ইবন আবদুল আজিজ (র.) গ. আমির হজরত মুয়াবিয়া (রা.) ঘ. হাজ্জাজ বিন ইউসুফ১৩। শরিয়াতের মূল উৎস কোনটি?ক. কোরআন মাজিদ খ. সহিহ আল-বুখারি গ. ইজতিহাদ ঘ. কিয়াস১৪. কোরআন মাজিদের অবতরণ সম্পন্ন হয়েছে কয় বছরে?ক. ১৫ বছরে খ. ২০ বছরে গ. ২৩ বছরে ঘ. ৩০ বছরে১৫. কার তত্ত্বাবধানে পূর্ণ আল-কোরআন লিপিবদ্ধ হয়?ক. হজরত উসমান (রা.) খ. হজরত উমর ফারুক (রা.) গ. হজরত আলী (রা.) ঘ. হজরত মুহাম্মদ (সা.)১৬. হজরত আবু বকর (রা.) আল-কোরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করার দায়িত্ব কার ওপর দেন?ক. হজরত উসমান (রা.)-এর ওপর খ. হজরত জায়িদ ইবন সাবিত (রা.)-এর ওপর গ. হজরত ইবন আব্বাস (রা.)-এর ওপর ঘ. হজরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা.)-এর ওপর১৭. মাক্কি সূরার বৈশিষ্ট্য কোনটি?ক. আয়াতগুলো দীর্ঘ খ. আকারে ছোট গ. মুনাফিকদের আলোচনা আছে ঘ. দণ্ডবিধির উল্লেখ আছে১৮. ইজমা অর্থ কী?ক. ঐক্যমত্য খ. অনুমান গ. দৃঢ় সংকল্প ঘ. মতানৈক্য১৯. কিয়াস অর্থ কী?ক. অনুমান খ. মতৈক্য গ. দৃষ্টান্ত ঘ. মনের ইচ্ছা২০. ফরজ অস্বীকার করলে কী হয়?ক. কাফির হয়ে যায় খ. মুনাফিক হয়ে যায় গ. ফাসিক হয়ে যায় ঘ. কিছুই হয় না২১. সুন্নত কত প্রকার? ক. দুই খ. তিন গ. চার ঘ. ছয়। ২২। আল-কোরআনের সূরাসমূহের ক্রমধারা কার কর্তৃক নির্ধারিত?ক. রাসূলগণের খ. ফেরেশতাগণের গ. আল্লাহ তাআলার ঘ. হজরত জিব্রাঈল (আ.)-এর২৩। আল-কোরআন দীর্ঘ সময় ধরে অবতীর্ণ হয় কেন?ক. যাতে মানুষ যুগ-জিজ্ঞাসার যথার্থ জবাব পায় খ. ধীরে ধীরে মুখস্থ করার জন্যগ. বুঝে শুনে পড়ার জন্য ঘ. কোনোটিই নয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-২: ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. ক. ২২. গ ২৩. ক।