শরীর ও মন ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৬প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে— নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি।অধ্যায়-৪ ৩। — ও মন ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়।উত্তর: শরীর ও মন ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়।৪। নিয়মিত গোসলখানা ও — পরিষ্কার করতে হবে।উত্তর: নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হবে।৫। নালা — পরিষ্কার রাখতে হবে।উত্তর: নালা নর্দমা পরিষ্কার রাখতে হবে।৬। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা — দায়িত্ব।উত্তর: বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সবার দায়িত্ব।৭। কোনো কোনো পেশার মানুষ — শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করেন। উত্তর: কোনো কোনো পেশার মানুষ কায়িক শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করেন।৮। কৃষক ফসল উৎপাদন করে আমাদের — জোগান দেন।উত্তর: কৃষক ফসল উৎপাদন করে আমাদের খাদ্যের জোগান দেন।৯। জেলে মাছ ধরে আমাদের — চাহিদা মেটান।উত্তর: জেলে মাছ ধরে আমাদের আমিষের চাহিদা মেটান।১০। আমাদের গার্মেন্টস শ্রমিকের বেশির ভাগই —।উত্তর: আমাদের গার্মেন্টস শ্রমিকের বেশির ভাগই নারী।১১। দেশের সার্বিক উন্নতির জন্য নারী ও — মিলিত শ্রমের প্রয়োজন।উত্তর: দেশের সার্বিক উন্নতির জন্য নারী ও পুরুষের মিলিত শ্রমের প্রয়োজন।১২। সব কাজেরই রয়েছে সমান —।উত্তর: সব কাজেরই রয়েছে সমান গুরুত্ব।১৩। আমরা সবাই — মানুষের সেবা লাভ করি।উত্তর: আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি।অধ্যায়-৫১। প্রত্যেক মানুষ — স্বাধীন।উত্তর: প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন।২। কাউকে নির্যাতন ও — করা যাবে না।উত্তর: কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না।৩। ব্যক্তি হিসেবে — চোখে সবাই সমান।উত্তর: ব্যক্তি হিসেবে আইনের চোখে সবাই সমান।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল