বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৩নিচের তথ্য থেকে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: শামীম ঢাকা শহরের বাসিন্দা। ইউসুফ জামালপুর জেলার কমলাপুর গ্রামের বাসিন্দা। ইউসুফ গ্রাম থেকে ঢাকায় বেড়াতে এসে শামীমকে বলল, ঢাকায় খুব গরম ও রাস্তা দিয়ে হাঁটলে চোখ জ্বলে। শামীম বলল, ঢাকা শহরের বায়ুমণ্ডল আর গ্রামের বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য এক নয়। ৩৮। কমলাপুর গ্রামের বায়ুমণ্ডলে ঢাকার তুলনায় নিচের কোন উপাদানটি বেশি হবে? i. জলীয়বাষ্প ii. কার্বন ডাই-অক্সাইড iii. নাইট্রোজেন নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৯। গ্রাম ও শহরের বায়ুমণ্ডলে মৌলিক পার্থক্য কী?i. শহরের বাতাসে CO2-এর পরিমাণ বেশি ii. গ্রামে বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ কম iii. শহরের বাতাসে জলীয়বাষ্প কম কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৪০। বাইস ব্যালট সূত্রটি কী?i. উত্তর গোলার্ধে ডান দিকের বায়ুর চাপ বেশি ii. উত্তর গোলার্ধে বাঁ দিকের বায়ুর চাপ কম iii. দক্ষিণ গোলার্ধে ওই দুটি বৈশিষ্ট্যের বিপরীত অবস্থাকোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iiiঅধ্যায়-৪১। ‘যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে থাকে, তাকেই নাগরিক বলা হয়।’—উক্তিটি কার?ক. গেটেলের খ. গার্নারের গ. অধ্যাপক লাস্কির ঘ. এরিস্টটলের২। ‘অধিকার হচ্ছে সমাজজীবনের সেসব সুযোগ-সুবিধা, যা ব্যতীত ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ সাধনে সক্ষম হয় না।’—উক্তিটি কার?ক. এরিস্টটলের খ. গেটেলের গ. ই এম হোয়াইটের ঘ. অধ্যাপক লাস্কির৩। বাংলাদেশের এক দম্পতি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। সেখানে তাঁদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। এ ক্ষেত্রে সন্তানটির নাগরিকত্ব নির্ধারণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়েছে?ক. জন্মনীতি খ. জন্মসূত্রে গ. জন্মস্থান সূত্রে ঘ. অনুমোদন সূত্রে৪। মিজান সাহেব বাংলাদেশের নাগরিক। তিনি চাকরির কারণে আমেরিকায় থাকেন। আমেরিকান এক মহিলাকে বিয়ে করে সে দেশে বসবাস করছেন। তিনি কীভাবে সে দেশের নাগরিক হতে পারেন?ক. জন্মসূত্রে খ. জন্মস্থান সূত্রে গ. অনুমোদন সূত্রে ঘ. বিবাহ সূত্রে৫। স্থানীয় শাসন কাঠামোতে কিছু সংশোধন আনা হয় কবে?ক. ১৯৬২ সালে খ. ১৯৬৯ সালে গ. ১৯৭৬ সালে ঘ. ১৯৮৩ সালে৬। ফিলিস্তিন একটি দেশ। সেখানে সরকার আছে, জনগণ আছে, নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের দাবী, স্বাধীন রাষ্ট্র কায়েম করা। কিন্তু তারা তা পারছে না, কারণ ফিলিস্তিনের কোনটি নেই?ক. ভূখণ্ড আলাদা নয় খ. সরকার দেশ চালাতে পারে না গ. জনসংখ্যা কম ঘ. সার্বভৌম ক্ষমতা নেই৭। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ লাভের জন্য সংবিধানের ৯৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যোগ্যতা নির্ণায়ক কোনটি?i. কমপক্ষে ১০ বছর সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে ii. নূন্যতম ১০ বছর বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত থাকতে হবে iii. উচ্চতর সামাজিক মর্যাদার অধিকারী হতে হবেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৩: ৩৮. গ ৩৯. ক ৪০. ঘ।অধ্যায়-৪ : ১. গ ২. ঘ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. ক।