
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-১
১। নিয়মিত ব্যায়াম করলে শরীর কী হয়?
ক. দুর্বল খ. সুগঠিত গ. মোটা ঘ. নরম
২। বিশ্রামে শরীরের কী দূর হয়?
ক. শরীরের কষ্ট খ. অতিরিক্ত ঘুম
গ. ক্লান্তি ও মানসিক অবসাদ
ঘ. দূষিত পদার্থ
৩। কী অর্জনের জন্য আমরা ব্যায়াম করে থাকি?
ক. ব্যবহারিক সক্ষমতা
খ. শারীরিক সক্ষমতা
গ. নৈতিক সক্ষমতা
ঘ. আর্থিক সক্ষমতা
৪। স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য প্রয়োজন নিজেকে কী রাখা?
ক. খেলাধুলায় রাখা খ. সুস্থ রাখা
গ. চিত্তবিনোদনে রাখা
ঘ. ব্যায়ামে রাখা
৫। ঘুম নিচের কোনটিকে বিশ্রাম দেয়?
ক. শরীরকে খ. মনকে
গ. মস্তিষ্ককে ঘ. শরীর ও মনকে
৬। শরীর ও মনকে সতেজ রাখে—
ক. হাঁটাহাটি খ. ঘুম
গ. বিশ্রাম ঘ. সংগীত
৭। কেন ব্যায়ামের পর শরীর ও মনের বিশ্রাম প্রয়োজন?
ক. শরীর বৃদ্ধির জন্য
খ. শরীর সুস্থ রাখার জন্য
গ. মনের শান্তির জন্য
ঘ. ভালো ঘুমের জন্য
৮। হেডস্ট্যান্ড করতে শরীরের ভর কোথায় থাকে?
ক. হাতে খ. মাথায়
গ. গলায় ঘ. কপালে
৯। দেহের অঙ্গপ্রত্যঙ্গের কাজের প্রক্রিয়াকে কী বলে?
ক. ফিজিওলজি খ. সিট আপ
গ. অ্যানাটমি ঘ. নিউরোলজি
১০। কীভাবে ক্ষয়প্রাপ্ত জীবকোষগুলো পূর্বাবস্থায় ফিরে আসে?
ক. বেশি পরিমাণ খাবার খেয়ে
খ. কঠোর পরিশ্রম করে
গ. বেশি পানি পান করে
ঘ. বিশ্রামের মাধ্যমে
১১। ১২ থেকে ১৪ বছর বয়সের শিক্ষার্থীদের কতক্ষণ ঘুমানো উচিত?
ক. ৬ ঘণ্টা খ. ৮ থেকে ৯ ঘণ্টা
গ. ১০ থেকে ১২ ঘণ্টা ঘ. ৫ ঘণ্টা
১২। শিক্ষামূলক গ্রন্থাবলি নির্বাচন করা কাদের ওপর নির্ভর করে?
ক. ব্যক্তিগত আগ্রহের ওপর
খ. শিক্ষকের পরামর্শের ওপর
গ. পিতা-মাতার পরামর্শের ওপর
ঘ. বড়দের পরামর্শের ওপর
১৩। শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কোনটির বিকাশ ঘটানো যায়?
ক. শিক্ষার খ. প্রতিভার
গ. জ্ঞানের ঘ. দূরদর্শিতার
১৪। চিত্তবিনোদনের মাধ্যমে জ্ঞানার্জন করা যায় কীভাবে?
ক. ভ্রমণ করে
খ. শিক্ষামূলক গ্রন্থাবলি পাঠ করে
গ. আবৃত্তি করে
ঘ. সাংস্কৃতিক অনুষ্ঠান করে
১৫। আমাদের দেহকে সুস্থ ও সবল রাখার জন্য প্রয়োজন—
i. পর্যাপ্ত পরিমাণ খাদ্য ও পানি
ii. পরিপূর্ণ বিশ্রাম ও ঘুম
iii. পর্যাপ্ত ওষুধ সেবন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i গ. ii ঘ. i, ii ও iii
১৬। একজন ব্যক্তি কোনো কাজ সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হয়—
i. অর্থ না থাকলে
ii. শরীর সুস্থ না থাকলে
iii. মন ভালো না থাকলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা