শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে। 

অধ্যায়-২

২৩।  স্কাউটিং ও গার্ল গাইডসের প্রবর্তক কে?

        ক. স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল খ. রবার্ট স্টুয়ার্ট

        গ. জিন হেনরি ডুনান্ট ঘ. ফ্রেডরিক এজমার্ক

২৪।   বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থার নাম কী?

        ক. ন্যাটো খ. অক্সফাম গ. রেডক্রস ঘ. লায়নস ক্লাব

২৫। মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্টের প্রতীক কী?

        ক. সবুজের মধ্যে লাল বৃত্ত খ. তিন তারকা গ. পূর্ণ চাঁদ

      ঘ. অর্ধাকৃতি চাঁদ

২৬।  রেডক্রস সংস্থাটি কোনটিতে নোবেল পুরস্কার পায়?

        ক. শান্তিতে খ. চিকিত্সায়

        গ. অর্থনীতিতে ঘ. রসায়নে

২৭।  রেড ক্রিসেন্ট কত সালে নোবেল শান্তি পুরস্কার পায়?

        ক. ১৯৫৩ খ. ১৯৬৩ গ. ১৯৭৩ ঘ. ১৯৮৩

২৮।  রক্তদান কর্মসূচি পরিচালনা করে কোন সংস্থা?

        ক. গার্ল গাইডস খ. রেড ক্রিসেন্ট

        গ. হলদে পাখি ঘ. কাব স্কাউট

২৯। জিন হেনরি ডুনান্ট কত সালে জন্মগ্রহণ করেন?

        ক. ১৮২৮ সালে খ. ১৮৩০ সালে

        গ. ১৮৩৫ সালে ঘ. ১৮৪০ সালে

৩০। জিন হেনরি ডুনান্ট কোথায় জন্মগ্রহণ করেন?

        ক. সুইডেনে খ. সুইজারল্যান্ডে গ. ডেনমার্কে ঘ. পর্তুগালে

৩১। বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস কত তারিখে পালিত হয়?

        ক. ৮ ফেব্রুয়ারি খ. ৮ এপ্রিল গ. ৮ মে ঘ. ৮ জুন

৩২। রেডক্রসের প্রথমেই অধিকাংশ স্বেচ্ছাসেবক ছিলেন কারা?

        ক. বৃদ্ধরা খ. মহিলারা গ. পুরুষেরা ঘ. কিশোরেরা

৩৩। রেডক্রস সোসাইটি বাংলাদেশে কখন গঠিত হয়?

        ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে গ. ১৯৭৩ সালে ঘ. ১৯৭৪ সালে

৩৪। রেড ক্রিসেন্টের পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কেমন?

        ক. ১০: ৬ খ. ১২: ৬ গ. ১৪: ৬ ঘ. ১৬:৬

৩৫। স্বেচ্ছাসেবক সেবানীতিতে রেডক্রসের করণীয়—

        i. স্বেচ্ছাসেবামূলক ত্রাণ সংগঠন তৈরি

        ii. মাদকাসক্ত ব্যক্তিদের সাহায্য করা

        iii. বিনা স্বার্থে আন্দোলন ও কাজ করা

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬। রেড ক্রিসেন্টের মুখ্য উদ্দেশ্য হলো—

        i. প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষকে উদ্ধার করা

        ii. বাস্তুহারা মানুষকে সহযোগিতা করা

        iii. যুদ্ধাহত মানুষকে উদ্ধার করা

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭। আহত ব্যক্তিকে প্রথম চিকিত্সা দেওয়াকে কী বলে?

        ক. ডাক্তারি চিকিত্সা খ. প্রাথমিক চিকিত্সা গ. তাত্ক্ষণিক চিকিত্সা ঘ. প্যাথলজিক্যাল চিকিত্সা

৩৮। প্রাথমিক চিকিত্সা কোন ধরনের শিক্ষা?

        ক. ভেষজ শিক্ষা খ. তাত্ত্বিক শিক্ষা

        গ. হারবাল শিক্ষা ঘ. বিজ্ঞানসম্মত শিক্ষা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা