শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-৩
১। মানবদেহের সমস্যা সমাধানে কোনটি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন?
ক. এইচআইভি খ. হেপাটাইটিস-বি
গ. দেহের অঙ্গপ্রত্যঙ্গ ঘ. দৈহিক স্বাস্থ্য
২। বাংলাদেশে এইচআইভি বা এইডসে আক্রান্ত হওয়ার প্রধান কারণ কোনটি?
ক. একই সুচ ও সিরিঞ্জের মাধ্যমে
অনেকের মাদক গ্রহণ
খ. অনিরাপদ শারীরিক সম্পর্ক স্থাপন
গ. অপরিশোধিত রক্ত গ্রহণ
ঘ. এইচআইভিতে আক্রান্ত মায়ের সন্তান গ্রহণ
৩। বাংলাদেশে এইডস হওয়ার প্রধান কারণ—
i. এইডসে আক্রান্ত রোগীর রক্ত সুস্থ ব্যক্তির দেহে পরিসঞ্চালন করা
ii. আক্রান্ত ব্যক্তির জামাকাপড় সুস্থ ব্যক্তির পরিধান করা
iii. এইডসে আক্রান্ত মায়ের দুধ পান করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। এইডসে আক্রান্ত এক ব্যক্তির মাধ্যমে এইডস ছড়াতে পারে যদি তার—
ক. রক্ত অন্য কেউ গ্রহণ করে
খ. অন্যের চোখের কর্নিয়া প্রতিস্থাপন করে
গ. আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে অন্য কেউ আসে
ঘ. একই প্লেটে খাবার খায়
৫। AIDS-এর পূর্ণ রূপ কী?
ক. Access Immortal Deficiency syndrome
খ. Acquired Immune Deficiency Symbol
গ. Accessive Immune Defective Syncronize
ঘ. Acquired Immune Deficiency Syndrome
৬। HIV-এর পূর্ণাঙ্গ ইংরেজি রূপ কোনটি?
ক. Human Immune Deficience Virus
খ. Human Immune Virus
গ. Hurmful Immune Virus
ঘ. Human Immune Deffiencc Virus
৭। কোন ভাইরাস মানবদেহে প্রবেশ করে দেহের রোগ প্রতিরোধক্ষমতা একেবারে ধ্বংস
করে দেয়?
ক. BP খ. HIV গ. ASD ঘ. TB
৮। এইডস কী?
ক. মানসিক ব্যাধি খ. ঘাতক ব্যাধি
গ. পুষ্টিহীনতার রোগ ঘ. ছোঁয়াচে রোগ
৯। এইডস কী ধরনের রোগ?
ক. ছত্রাকজনিত খ. ব্যাকটেরিয়াজনিত
গ. ভাইরাসজনিত ঘ. জীবাণুঘটিত
১০। কোনটি সারা বিশ্বে আশঙ্কাজনকভাবে বিস্তার ঘটছে?
ক. এইডস খ. হেপাটাইটিস-বি
গ. জলাতঙ্ক ঘ. ক্যানসার
১১। এইচআইভি ভাইরাস দেহে প্রবেশ করলে তার সময়কাল কেমন হয়?
ক. তিন মাসের স্থায়িত্ব পায়
খ. দুই বছর পর্যন্ত থাকে গ. ১০ দিনমেয়াদি
ঘ. সারা জীবন শরীরে স্থায়ী থাকে
১২। এইডসকে ঘাতক বা মরণব্যাধি বলা হয় কেন?
ক. রোগের লক্ষণ জানা নেই বলে
খ. কার্যকর প্রতিষেধক তৈরি হয়নি বলে
গ. রোগ ছড়িয়ে পড়ার নির্দিষ্ট উপায় নেই বলে
ঘ. শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত
হয় বলে
১৩। এইডসে আক্রান্ত ব্যক্তির কর্মক্ষমতা কমে যাওয়া কোন ধরনের প্রভাব?
ক. শারীরিক খ. সামাজিক
গ. ব্যক্তিগত ঘ. অর্থনৈতিক
১৪। এইডসের বৈশিষ্ট্য হলো—
i. রোগ প্রতিরোধক্ষমতার অভাবজনিত লক্ষণ
ii. যা হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়
iii. যার কোনো কার্যকর প্রতিষেধক আবিষ্কৃত হয়নি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. iii ঘ. i ও ii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর: শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
অধ্যায়-৩
১. ঘ ২. ক ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. খ
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা