জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ বাংলা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ইংরেজি
শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-৪
১। বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েরা দেহের চাহিদার তুলনায় কম খাবার খেলে কী হয়?
ক. তাদের সৌন্দর্য বৃদ্ধি পায়
খ. দেহের সুষ্ঠু বিকাশ বাধাপ্রাপ্ত হয়
গ. তারা অসুস্থতা এড়াতে পারে
ঘ. তাদের মানসিক বিকাশ ঘটে
২। সন্তান জন্মদানে জড়িত অঙ্গের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়কে কী বলে?
ক. প্রজননস্বাস্থ্য খ. প্রজননতন্ত্র গ. স্বাস্থ্যবিধি ঘ. স্বাস্থ্যবিজ্ঞান
৩। প্রজননস্বাস্থ্য শুধু মেয়েরাই জানবে। এ ধারণা—
ক. সঠিক ধারণা খ. ভুল ধারণা
গ. আনুমানিক ধারণা ঘ. বৈজ্ঞানিক ধারণা
৪। একজন মানুষ জীবনে কয়টি স্তর অতিক্রম করে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি।
৫। প্রজননস্বাস্থ্য সুরক্ষার জন্য গর্ভধারণের উপযুক্ত সময় কোনটি?
ক. ১৫ খ. ১৮ বছর গ. ২০ বছর ঘ. ১৭ বছর
৬। ছেলেমেয়েদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সুষম বিকাশ হয় কখন?
ক. কৈশোরে খ. যৌবনে গ. বয়ঃসন্ধিকালে ঘ. প্রৌঢ়ত্বে
৭। সন্তান জন্মদানের প্রক্রিয়াকে কী বলে?
ক. নির্বাসন খ. গর্ভধারণ গ. প্রসারণ ঘ. প্রজনন
৮। শিহাব নিরাপদ ও উন্নত জীবন যাপন করতে চায়। তার প্রজননস্বাস্থ্য সম্পর্কে কেমন জ্ঞান থাকা জরুরি?
ক. সাধারণ খ. সংকীর্ণ গ. মৌলিক ঘ. গভীর
৯। কীভাবে বয়ঃসন্ধিকালে মানসিক স্বাস্থ্য বজায় রাখা সম্ভব?
ক. প্রজননস্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে
খ. দৈহিক স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে
গ. গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে
ঘ. মানসিক স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে
১০। মেয়েদের পরিণত বয়স কত?
ক. ১৮ খ. ২০ গ. ২১ ঘ. ২২
১১। কীভাবে প্রসূতি মা ও শিশুর মৃত্যু ঝুঁকি
কমানো যায়?
ক. পরিণত বয়সে গর্ভধারণের মাধ্যমে
খ. ১৮ বয়সের আগে গর্ভধারণের মাধ্যমে
গ. গর্ভধারণের আগে সব জ্ঞান অর্জন করে
ঘ. নিরাপদ স্থানে গর্ভধারণের মাধ্যমে
১২। কোন সময়ে শরীরে সন্তান জন্মদানে প্রয়োজনীয় অঙ্গের সুস্থ গঠন ও বিকাশ ঘটে?
ক. শৈশবে খ. যৌবনে গ. বৃদ্ধকালে ঘ. কৈশোরে
১৩। মা ও শিশুর জীবন ঝুঁকির সম্মুখীন হয় কখন?
ক. মা অশিক্ষিত হলে খ. খাদ্যের অভাবে
গ. ঘন ঘন সন্তান নিলে ঘ. জ্ঞানের অভাবে
১৪। প্রতিটি মানুষেরই নিরাপদ জীবনযাপনের জন্য কোন মৌলিক জ্ঞান থাকা জরুরি?
ক. প্রজননস্বাস্থ্য খ. গর্ভকালীন স্বাস্থ্য
গ. দৈহিক স্বাস্থ্য ঘ. মানসিক স্বাস্থ্য।
১৫। বয়ঃসন্ধিকালে দরকার—
i. পুষ্টিকর খাবার গ্রহণ ii. চর্বিযুক্ত খাবার গ্রহণ
iii. প্রচুর পানি পান করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। গর্ভধারণের সময় একটি মেয়ের শরীরে কোন ধরনের পরিবর্তন হয়?
ক. সাধারণ খ. আংশিক গ. সূক্ষ্ম ঘ. বিশেষ
১৭। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের কিসের
পরিবর্তন ঘটে?
ক. আচরণে খ. কথাবার্তায় গ. চলনে ঘ. পড়ায়
১৮। বাংলাদেশে বিদ্যমান আইনে মেয়েদের বিয়ের বয়স কত?
ক. ১৮ খ. ১৯ গ. ২০ ঘ. ২১
১৯। আইনের দৃষ্টিতে ছেলেদের বিয়ের সর্বনিম্ন
বয়স কত?
ক. ১৮ খ. ২০ গ. ২১ ঘ. ২৩
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা