* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-৫
১। ব্যাডমিন্টন খেলায় সার্ভারের পা কীভাবে রাখবে?
ক. দুই পা মাটি স্পর্শ করে থাকবে
খ. এক পা মাটি স্পর্শ করে থাকবে
গ. দুই পা সামনে পেছনে থাকবে
ঘ. পেছনের পা শূন্যে থাকবে
২। মন ও শরীর গঠনের অন্যতম উত্স কোনটি?
ক. বই পড়া খ. খেলাধুলা করা
গ. ঘুমানো ঘ. ফাস্টফুড খাওয়া
৩। হকি খেলার মৌলিক কৌশল কোনটি?
ক. স্টপিং খ. গোল কিপিং গ. গোলে কিক করা ঘ. স্টিক নিয়ে দৌড়ানো
৪। এক জায়গায় দাঁড়ানো অবস্থায় যে শুট করা হয়, তাকে কী বলে?
ক. সেট শুট খ. জ্যাম্প শুট
গ. লে-আপ শুট ঘ. পেনাল্টি শুট
৫। শটপুট নিক্ষেপের বৃত্তের ব্যাস কত?
ক. ২.২৩৫ মি. খ. ১.১৩৫ মি.
গ. ২.১৩৫ মি. ঘ. ১.২১৫ মি.
৬। কোনটি ছাড়া ক্রীড়া উন্নয়ন একেবারেই অসম্ভব?
ক. প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা
খ. পারিবারিক উদ্যোগ গ. বেসরকারি উদ্যোগ
ঘ. সাংগঠনিক ব্যবস্থাপনা
৭। রিফ্রেশার্স কোর্স কার জন্য প্রযোজ্য?
ক. সিনিয়র শিক্ষক খ. জুনিয়র শিক্ষক
গ. শারীরিক শিক্ষক ঘ. প্রধান শিক্ষক
৮। অস্বাস্থ্যকর পরিবেশে শিশুরা বড় হলে হুমকির সম্মুখীন হবে কোনটি?
ক. জাতীয় স্বাস্থ্য খ. মানসিক স্বাস্থ্য
গ. জাতীয় মেধাসম্পদ ঘ. জাতীয় অর্থনীতি
৯। অলিম্পিক প্রতিযোগিতার নামকরণ করা হয় কিসের নামানুসারে?
ক. দেবতার খ. নদীর গ. পর্বতের ঘ. মানুষের
১০। খেলাধুলার মধ্যেই মানুষ খুঁজে পায়—
i. জীবন বিকাশের পথ
ii. শরীরচর্চার অনুপ্রেরণা
iii. জীবনসংগ্রামে দৃঢ় মনোবল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। খেলাধুলায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা অর্জন করে—
i. শারীরিক গুণাবলি ii. মানসিক গুণাবলি
iii. সামাজিক গুণাবলি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। কত সালে প্রথম ব্যাডমিন্টন খেলা শুরু হয়েছিল?
ক. ১৮৭০ খ. ১৮৮০ গ. ১৮৯০ ঘ. ১৮৯৫
১৩। কোন ব্যক্তির গ্রামের নাম অনুসারে ব্যাডমিন্টন খেলার নামকরণ করা হয়?
ক. স্মিথ লর্ড ব্যাডেন খ. হেনরি ডুনান্ট
গ. রবার্ট স্টিফেনশন ঘ. বো-ফোটেন ডিউক
১৪। ব্যাডমিন্টন খেলা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক. ইংল্যান্ডে খ. যুক্তরাষ্ট্রে
গ. জার্মানিতে ঘ. ইতালিতে
১৫। ব্যাডমিন্টন খেলা নির্ভর করে কিসের ওপর?
ক. র্যাকেট ধরা খ. পায়ের কাজ
গ. বুদ্ধিমত্তা ঘ. শারীরিক সক্ষমতা
১৬। ব্যাডমিন্টনে কোনটির কাজ খুব দ্রুত হয়ে থাকে?
ক. হাতের খ. চোখের গ. আঙুলের ঘ. পায়ের
১৭। ব্যাডমিন্টন খেলায় গেম হয় কত পয়েন্টে?
ক. ২১ পয়েন্টে খ. ২৬ পয়েন্টে
গ. ২৮ পয়েন্টে ঘ. ২৯ পয়েন্টে
১৮। হ্যান্ডবল খেলার উত্পত্তি হয় কোথায়?
ক. যুক্তরাষ্ট্রে খ. ইংল্যান্ডে
গ. ইতালিতে ঘ. জার্মানিতে
১৯। শারীরিক শিক্ষার ব্যবহারিক দিক কোনটি?
ক. খেলাধুলা খ. বিশ্রাম গ. ব্যায়াম ঘ. যোগব্যায়াম
২০। বাস্কেটবল খেলা প্রথম কত সালে শুরু হয়েছিল?
ক. ১৮৭৫ খ. ১৮৮১ গ. ১৮৯০ ঘ. ১৮৯১
২১। বাস্কেটবল কোন দেশের জাতীয় খেলা?
ক. ভারত খ. জাপান গ. আমেরিকা ঘ. চীন
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা