শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

.
.

প্রিয় শিক্ষার্থী, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২

২৫। প্রাথমিক চিকিৎসা প্রদানের ক্ষেত্রে একজন ব্যক্তিকে কোন কাজটি করতে হবে?
i. অসুস্থতার কারণ খুঁজে বের করা
ii. প্রয়োজনে রক্তের ব্যবস্থা করা
iii. রোগীকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে স্থানান্তর করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
২৬। সমাজে বাস করাই হলো মানুষের বৈশষ্ট্যি। এই সমাজ হতে পারে∏
i. গ্রামভিত্তিক ii. পাড়াভিত্তিক

iii. দেশভিত্তিক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২৭। সমাজে সেবাধর্মী প্রতিষ্ঠানসমূহের মধ্যে স্কাউট ও গার্ল গাইড একটি আদর্শ প্রতিষ্ঠান। কারণ তারা∏
i. স্রষ্টার প্রতি অনুগত
ii. জীবের প্রতি দয়াশীল
iii. নিজের প্রতি সচেতন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৮-৩০ নং প্রশ্নের উত্তর দাও:
আলম তার স্কাউট ও গার্ল গাইডদের সব সময় তাদের মূলমন্ত্র মনে রাখতে বলেন এবং স্লোগানকে অনুসরণ করতে বলেন। আরও বলেন, একজন স্কাউট ও গার্ল গাইডকে আত্মনির্ভরশীলভাবে গড়ে উঠতে হয়। সুমনের চিন্তা কীভাবে স্লোগানকে অনুসরণ করা যায়।
২৮। স্কাউট ও গার্ল গাইডের মূলমন্ত্র কী?
ক. সদা সত্যবাদী খ. সদা প্রস্তুত
গ. সদা দয়াশীল ঘ. সদা আনুগত্য
উত্তর: খ. সদা প্রস্তুত
২৯। সুমন একজন স্কাউট হিসেবে কীভাবে তাদের স্লোগানকে অনুসরণ করবে?
i. কাউকে প্রাথমিক প্রতিবিধান দিয়ে
ii. ত্রাণকার্যে অংশগ্রহণ করে
iii. কাউকে কটু কথা শুনিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৩০। স্কাউট ও গার্ল গাইডদের আত্মনির্ভরশীলভাবে গড়ে উঠতে হয়। কারণ∏
ক. সমাজের বৃহৎ কল্যাণের জন্য
খ. নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য
গ. সমাজে নিজের সম্মান বৃদ্ধির জন্য
ঘ. পরিবারের কল্যাণ সাধনের জন্য।
উত্তর: ক. সমাজের বৃহৎ কল্যাণের জন্য

অধ্যায়-৩
১। এইডস কী ধরনের রোগ?
ক. ব্যাকটেরিয়াজনিত খ. ভাইরাসজনিত
গ. ছত্রাকজনিত ঘ. জীবাণুঘটিত
উত্তর: খ. ভাইরাসজনিত
২। কোন ভাইরাসে এইডস হয়?
ক. নিপা ভাইরাস খ. ডেরিওলা ভাইরাস
গ. এইচআইভি ভাইরাস ঘ. ফ্ল্যাডি
উত্তর: গ. এইচআইভি ভাইরাস।
৩। এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়কে কী বলে?
ক. এইডস খ. ক্যানসার
গ. হার্ট অ্যাটাক ঘ. স্ট্রোক
উত্তর: ক. এইডস।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক