বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১৩। প্রত্যেকেরই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কেন জ্ঞান থাকা দরকার?
ক. নিরাপদ জীবনের জন্য
খ. ডাক্তার হওয়ার জন্য
গ. ভালো রেজাল্টের জন্য
ঘ. স্বাস্থ্যবিধি মানার জন্য
উত্তর: ক. নিরাপদ জীবনের জন্য
১৪। অপরিণত বয়সে গর্ভবতী হলে কম ওজনের শিশু জন্ম নেয়। কারণ—
i. গর্ভে পর্যাপ্ত জায়গার অভাব
ii. গর্ভে অক্সিজেনের অভাব
iii. গর্ভে পূর্ণতা লাভের আগে জন্ম
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৫-১৭ নং প্রশ্নের উত্তর দাও।
নবম শ্রেণিতে ওঠার পরেই তাহেরার বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েক মাস পর সে গর্ভধারণ করে। হঠাৎ একদিন তার গর্ভপাত ঘটে। এ কারণে সে খুবই অসুস্থ হয়ে পড়ে।
১৫. তাহেরার কত বছর বয়সের পর গর্ভধারণ করা উচিত ছিল?
ক. ১৮ বছর খ. ২১ বছর
গ. ২২ বছর ঘ. ২৩ বছর
উত্তর: ক. ১৮ বছর
১৬. গর্ভপাতের কারণে তাহেরার কী শারীরিক সমস্যা হতে পারে?
ক. প্রচুর রক্তক্ষরণ হওয়া
খ. ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া
গ. শরীরে ছত্রাকের আক্রমণ হওয়া
ঘ. দ্রুত স্মৃতিশক্তি লোপ পাওয়া
উত্তর: ক. প্রচুর রক্তক্ষরণ হওয়া
১৭. তাহেরার মতো মেয়েদের এ পরিণতি থেকে রক্ষার্থে প্রয়োজন—
i. জনগণের সচেতনতা বৃদ্ধি করা
ii. বাল্যবিবাহ বন্ধ করা
iii. আইনব্যবস্থা শক্তিশালী করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৮. শৈশব থেকে কৈশোরে পদার্পণকালে শিশুর কী পরিবর্তন ঘটে?
i. শারীরবৃত্তীয় ii. দৈহিক
iii. মানসিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৯. শৈশবকালে ছেলেমেয়েদের মধ্যে কী সৃষ্টি হয়?
i. ভয় ii. কৌতূহল iii. আবেগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২০. কোনটি প্রজননস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত?
i. শিশুর চাহিদা
ii. শিশুর পুষ্টি
iii. নিরাপদ মাতৃত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii.
সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল