শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ১৬ অক্টোবর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ১০ নভেম্বর পর্যন্ত।
‘এ’ ​ইউনিটের জন্য আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.৫ এবং ‘বি’ ইউনিটের জন্য ৭.০ থাকতে হবে। আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিটের ও বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu/admission) থেকে জানা যাবে।
এদিকে চলতি বছর থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও সমুদ্রবিজ্ঞান—এ দুটি নতুন বিষয়ে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব এ এইচ এম বেলায়েত হোসেন প্রথম আলোকে বিষয়টির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।