শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিটের ও বিকেল আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪৪৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ২৮৫ জন ভর্তির জন্য আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে ৬১৩টি আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন। আর ‘বি’ ইউনিটের মোট ৮৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ৩১৮ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেন।

পরীক্ষার হলে পরীক্ষার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও দুই কপি প্রবেশপত্র নিয়ে আসতে হবে। যোগাযোগ করা হলে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব অধ্যাপক মোশতাক আহমদ প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।