শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে একাডেমিক কাউন্সিলের ১১৭তম সভা অনুষ্ঠিত হয়। এতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়।সভায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রবাসীর সন্তানদের কোটা সংরক্ষণের বিষয়ে নবম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম সভার ২৫(১) নম্বর সিদ্ধান্ত এবারে ভর্তির নীতিমালায় গৃহীত হয়নি। এ কারণে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে প্রবাসীদের সন্তানদের কোটা সংরক্ষণ করা হচ্ছে না। জানা গেছে, এ বছর রসায়ন বিভাগের শিক্ষক মো. ইউনুছকে ভর্তি কমিটির সভাপতি করা হয়েছে।