শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। এ সময় ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানা যাবে। মুঠোফোনের ম্যাসেজ অপশনে গিয়ে SUST