শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া শুরু ২৩ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষ ভর্তিপ্রক্রিয়া শুরু হবে ২৩ নভেম্বর, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আগামী ২৩ এবং ২৪ নভেম্বর ‘বি’ ও ‘বি-১’ ইউনিট এবং ২৭ ও ২৮ নভেম্বর ‘এ’ ইউনিটের উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী প্রার্থীদেরও একই দিনে সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।সাক্ষাত্কারের সময় প্রার্থীরা ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রার্থীরা সঙ্গে আনবেন। ভর্তি ফি চার হাজার ৬০০ টাকা। ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu) পাওয়া যাবে।