শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে শিক্ষার্থী ভর্তির আবেদনের শেষ তারিখ ছিল ১৫ অক্টোবর। ৫৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ১৩২ জন শিক্ষার্থী (‘এ’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদে) ১৫ হাজার ৫৪৫ জন এবং ‘বি’ ও ‘বি-১’ ইউনিটে (বিজ্ঞান অনুষদে) ১৫ হাজার ৫৮৪ জন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর শনিবার সকাল ১০টায় ‘এ’ ইউনিট (সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ) ও বিকেল তিনটায় ‘বি’ ও ‘বি-১’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আসনবিন্যাস জানতে পারবেন। অথবা শিক্ষার্থীরা যেকোনো মোবাইল ফোন থেকে SUSTSEARAdmissionRoll লিখে ১৬১৬ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে তাঁদের পরীক্ষার আসনবিন্যাস জনতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ছাড়াও সিলেট শহরের ১৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।আসনবিন্যাস দেখতে ক্লিক করুন