শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ২৩ নভেম্বর থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তিপ্রক্রিয়া শুরু হবে ২৩ নভেম্বর থেকে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ভর্তির সময় শিক্ষার্থীদের চার কপি সদ্য তোলা রঙিন ছবি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রশংসাপত্র ও ভর্তির জন্য চার হাজার ৭০০ টাকা সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।প্রতিটি সনদ ও নম্বরপত্রের দুটি করে সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। উল্লেখ্য, ভর্তি শেষে এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ভর্তি কমিটির কাছে জমা রাখতে হবে। ভর্তি সম্পর্কে আরও বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu) থেকে জানা যাবে।