শাহানশাহ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্য রচনা  অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘বাক্য রচনা করো’ দেওয়া হলো। শব্দ বাক্য রচনা ভারসাম্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।উজাড় মানুষের বাঁচার প্রয়োজনে নির্বিচারে বন উজাড় করা চলবে না।বনায়ন বনায়ন কর্মসূচি পরিবেশ রক্ষায় ইতিবাচক ফল দেবে।স্লোগান বিশ্বের দেশে দেশে এখন পরিবেশ রক্ষার স্লোগান উঠেছে।আহরণ জ্ঞান আহরণের জন্য বইপত্র পড়া আবশ্যক।কুমার আগের দিনে হাতি-ঘোড়ায় চড়ে কুমার শিকারে যেতেন। শাহজাদা বাদশাহ শাহজাদাকে সুশিক্ষা দিয়েছেন।বারি শ্রাবণের বারিধারায় মাঠ-ঘাট ভরে গেছে। চরণ পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল।নয়ন একটু আদর পেয়ে দুঃখী ছেলেটির নয়ন অশ্রুসজল হয়ে উঠল। ভাল মা শিশুটির গালে চুমু এঁকে দিলেন।স্পর্ধা তার স্পর্ধা দেখে অবাক হয়েছি।শির অন্যায়ের কাছে কখনো শির নত করব না।অনর্গল ছোট্ট মেয়ে মিনি তার বাবার সঙ্গে অনর্গল কথা বলে চলেছে।শাহানশাহ শাহানশাহ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক।কেল্লা তিতুমীরের বাঁশের কেল্লা ইতিহাসে বিখ্যাত।সৌজন্য তাঁর সৌজন্য আমাদের মুগ্ধ করেছে। প্রক্ষালন তিনি হাত-পা প্রক্ষালন করে ঘরে ঢুকলেন।কুর্নিশ উজির বাদশাহকে কুর্নিশ করলেন। শাস্ত্র শাস্ত্রের প্রতি সম্মান জানানো উচিত।এলোমেলো এলোমেলো বাতাস বইছে। থইথই বন্যার ফলে মাঠ-ঘাট পানিতে থইথই করছে। অবাক অবাক চোখে দেখছ কী?আলোর পাখি আলোর পাখি জোনাকি অন্ধকারে পথ দেখায়।তরঙ্গ নদীর প্রবল তরঙ্গে নৌকাটি ডুবে গেছে। দিশেহারা বিপদে দিশেহারা হতে নেই।সবুজের ঢেউ সবুজ ধানের মাঠে যখন বাতাস বয় তখন মনে হয় সবুজের ঢেউ এঁকে যায়। শব্দ গাছে গাছে পাখির ডাক যেন মধুর শব্দ ছড়িয়ে দেয়। সোনার ছবি আমাদের দেশটাকে মনে হয় যেন সোনার ছবি।বিচিত্র সারা দুনিয়ায় কত বিচিত্র প্রাণী বাস করে। সংরক্ষিত সামরিক জাদুঘর তৈরির জন্য এ স্থানটি সংরক্ষিত আছে।দলপতি খেলাধুলায় দলপতির নির্দেশ মেনে চলতে হয়। বিকট রাতদুপুরে বিকট আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল