শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬-এর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট অনিবার্য কারণবশত আগামী ৭ মের পরিবর্তে ১৩ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট ৬ মের পরিবর্তে ১৩ মে বিকেল চারটা হতে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।