শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এতে মোট ৪৭ হাজার ৩৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে কলেজ পর্যায়ে ২১ হাজার ৫৭৭ জন ও বিদ্যালয় পর্যায়ে ২৫ হাজার ৪৬২ (৭১৯ জন বিদ্যালয়-২ পর্যায়) জন উত্তীর্ণ হয়েছেন।
আজ রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে ফল প্রকাশের তথ্য জানান। ফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া প্রার্থীদের খুদে বার্তা পাঠিয়েও ফল জানিয়ে দেওয়া হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে গত ২৮ ও ২৯ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।