শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষার্থী,

বিষয়ভিত্তিক সমস্যা ও পরীক্ষা নিয়ে বিশেষ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নাম, বিদ্যালয়ের নাম, ঠিকানাসহ লিখে পাঠাও।

উত্তর ছাপা হবে পড়াশোনা পাতায়।

উত্তর দেবেন অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।

প্রশ্ন পাঠাবে নিচের ঠিকানায়—

পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন

১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

অথবা, ইমেইল- [email protected]

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চৌধুরী ও মোস্তাফিজুর রহমান।

*মুখতাবির ইসমাইল কাইফ

    পঞ্চম শ্রেণি, রোল-২, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়

প্রশ্ন: ইংরেজিতে দুটি short composition লিখতে হয়। একটি পাঠ্যবইভিত্তিক টেক্সট থেকে অন্যটি পাঠ্যবইবহির্ভূত টেক্সট থেকে। এটি কি পাঁচ বাক্যে লিখতে হবে জানতে চাই।

উত্তর: ইংরেজি দুটো কম্পোজিশনের প্রতিটিতে বরাদ্দ ১০ নম্বর। তাই প্রতিটি কম্পোজিশন প্রশ্নের নির্দেশনা অনুসারে যত বাক্যে লিখতে বলবে তত বাক্যে লিখবে।

* মো. ফেরদৌস আলম লিকন

    ওসমানপাড়া উচ্চ বিদ্যালয়

প্রশ্ন: ইংরেজি ২য় পত্রে কম্পোজিশন লেখার ক্ষেত্রে সংকেত দিয়ে লিখতে হবে কি?

উত্তর: কম্পোজিশন সংকেত দিয়ে লিখতে হবে না। প্যারা দিয়ে লিখলেই হবে।

*রিয়াজ রহমান

    পঞ্চম শ্রেণি, ধামরাই টিউটোরিয়াল হোম, ধামরাই

প্রশ্ন: বাংলা বিষয়ের ১৪ নম্বর প্রশ্নের দরখাস্ত বা চিঠিপত্র কিভাবে থাকবে তা জানতে চাই।

উত্তর: বাংলার ১৪ নম্বর প্রশ্নটি হলো যোগ্যতাভিত্তিক। নম্বর থাকবে ৫। তাই ৫ নম্বরের উপযোগী কিছু নমুনা আবেদনপত্র পড়াশোনা পাতায় ছাপা শুরু হবে ২৩ আগস্ট থেকে।

* মো. শাহরিয়ার

    রেইন শিশুকানন বিদ্যাভবন প্রি-ক্যাডেট স্কুল, মহিমাগঞ্জ, গাইবান্ধা

প্রশ্ন: গণিত বোর্ড বইয়ে রম্বসের সংজ্ঞা দেওয়া আছে এভাবে: যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান, তাই রম্বস। পরীক্ষায় এভাবে লিখলেই কী পূর্ণ নম্বর পাওয়া যাবে? নাকি সম্পূর্ণ সংজ্ঞাটা দিতে হবে?

উত্তর: তুমি যেটি লিখেছ সেটিই রম্বসের সংজ্ঞা। এটি লিখলেই পূর্ণ নম্বর পাবে।

*তন্ময় কুমার

    পঞ্চম শ্রেণি, পুলিশ লাইনস স্কুল, রংপুর

প্রশ্ন: ইংরেজি বা বাংলায় পত্র কোন স্টাইলে লিখব। বর্তমান নিয়মে তো সবকিছু বাঁ থেকে শুরু করতে হয় যেমন পত্র প্রেরণের তারিখ ইতি প্রভৃতি জানালে উপকৃত হব।

উত্তর: ইংরেজি বা বাংলা বিষয়ের পত্র লেখার জন্য প্রচলিত দুটি নিয়মের যেকোনো একটি নিয়ম তুমি অনুসরণ করতে পারো। তবে দুই নিয়মের মিশ্রণ যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।