শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চৌধুরী ও মোস্তাফিজুর রহমান।
: উম্মে হাবিবা, পঞ্চম শ্রেণি
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা।
: আরজুমান আরা নিতু, পঞ্চম শ্রেণি
শিশুকানন বিদ্যাভবন প্রিক্যাডেট স্কুল, মহিমাগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নের উত্তরে শুধু সঠিক উত্তরের ক্রমিক নম্বর লিখলে কি পূর্ণ নম্বর পাওয়া যাবে, নাকি উত্তরসহ লিখতে হবে?
উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্ন ক্রমিকের পাশে সঠিক উত্তরটিও লেখা দরকার। নিচে নমুনা দেওয়া হলো
১নং প্রশ্নের উত্তর:
(১) খ) তাপ
(২) ঘ) পরাগায়নে।

: শাহরুখ সিয়াম, পঞ্চম শ্রেণি
বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ, ঢাকা।
প্রশ্ন: যেসব প্রশ্নের উত্তর পাঁচটি বাক্যে লিখতে বলা হয়, সেগুলো শুধু পাঁচটি বাক্যে লিখলেই চলবে? না প্রশ্নের আগে ভূমিকা লিখতে হবে।
উত্তর: যে প্রশ্নের উত্তর পাঁচ বাক্যে লিখতে বলবে, সে প্রশ্নের উত্তর অবশ্যই পাঁচ বাক্যে লিখতে হবে। ভূমিকা লেখার কোনো প্রয়োজন নেই।

: আবদুল্লাহ আল হাসান সাকিব, পঞ্চম শ্রেণি
শিশুকানন বিদ্যাভবন প্রিক্যাডেট স্কুল, মহিমাগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন: গণিতে খসড়া দেখানো কতটা জরুরি?
উত্তর: গণিতে সমাধানের পাশে খসড়া থাকা অবশ্যই দরকার।

: কাকন কুমার ঘোষ, অষ্টম শ্রেণি
মহিমাগঞ্জ উচ্চবিদ্যালয়, গাইবান্ধা।
প্রশ্ন: জেএসসি গণিত পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে?
উত্তর: জেএসসি গণিত পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

: নাজিফা তাসনিম সুহা, পঞ্চম শ্রেণি
বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা।
: শুভ, পঞ্চম শ্রেণি
মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দর্শনা, চুয়াডাঙ্গা।
প্রশ্ন: খাতায় মার্জিন দেওয়ার নিয়ম কী?
উত্তর: উত্তরপত্র বা খাতার বাম পাশে ১ ইঞ্চি এবং উপরে দেড় ইঞ্চি মার্জিন দেওয়াই উত্তম।
: মো. তাহমিদ আল কবির, অষ্টম শ্রেণি
৪ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা।
প্রশ্ন: জেএসসি পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে টিক চিহ্ন দেব নাকি বৃত্ত ভরাট করব?
উত্তর: জেএসসি পরীক্ষায় বহুনির্বাচনি উত্তরপত্রের ক্রমিক নম্বরের বিপরীতে সঠিক উত্তরের বর্ণে কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা টিক চিহ্ন দিতে হবে।
প্রশ্ন: সৃজনশীল ও বহুনির্বাচনি অংশ একসঙ্গে দেওয়া হবে নাকি আলাদা থাকবে?
উত্তর: সৃজনশীল ও বহুনির্বাচনি অংশ একই প্রশ্নপত্রের মধ্যে থাকবে। তাই একসঙ্গেই দেওয়া হবে।