শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল।
মাহসুর হাবীব, ৮ম শ্রেণি
ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা।
প্রশ্ন: পরীক্ষায় এ+ এবং গোল্ডেন এ+ পেতে প্রতি বিষয়ে কত নম্বর পেতে হবে?
উত্তর: জে এস সি পরীক্ষায় গোল্ডেন এ+ বা, এ+ বা, GPA 5.00 পেতে হলে সব কটি বিষয়েই কমপক্ষে ৮০ শতাংশ নম্বর পেতে হবে। জেএসসি পরীক্ষায় চতুর্থ কোনো বিষয় নেই।

এম অলি মাহমুদ, ৮ম শ্রেণি
দিনাজপুর জিলা স্কুল।
প্রশ্ন: পরীক্ষায় প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, কিন্তু উত্তর বড় করে না লেখার কারণে নম্বর কম পেয়েছি। জেএসসি পরীক্ষায় যদি আমার উত্তর ছোট হয়, কিন্তু সঠিক হয় তাহলে কি আমি ভালো নম্বর পাব এবং কীভাবে উত্তর দেওয়া উচিত।
উত্তর: পরীক্ষায় প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, কিন্তু উত্তর বড় করে না লেখার কারণে নম্বর কম দেওয়া হয়েছে, সাধারণত এমনটি হওয়ার কথা নয়। প্রশ্নের ডিমান্ড এবং প্রশ্নের মানের ওপর উত্তরের দৈর্ঘ্য নির্ভর করে। সাধারণত প্রশ্নে চাওয়া শিখনফল অনুসারে উত্তর লিখলে নম্বর কম পাওয়ার সম্ভাবনা নেই বলে আমি বিশ্বাস করি।

আফিয়া মুসাফিকা মারজানা, ৮ম শ্রেণি
প্রশ্ন: সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি? পরীক্ষার খাতা ভাঁজ করা যাবে কি?
উত্তর: সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারে কোনো বিধিনিষেধ নেই। পরীক্ষার খাতা ভাঁজ করা যাবে না। মার্জিন করতে হবে। খাতা ভাঁজ করলে খাতার ওপর যে OMR পৃষ্ঠা থাকে, তা ভাঁজ হয়ে যাবে। যেহেতু OMR পৃষ্ঠাটি OMR মেশিন Readable এবং ভাঁজ করা কাগজ মেশিন নিতে পারে না, সে জন্য পরীক্ষার খাতা ভাঁজ করা ঠিক নয়।