শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল ও মো.আবু সুফিয়ান।
*নিবেদিতা পাল, ৫ম শ্রেণি
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রশ্ন: ইংরেজি বিষয়ে ৪ নং প্রশ্নে সিন কমপোজিশন কত লাইনে লিখতে হবে? যদি উল্লেখ না থাকে তাহলে ৫ লাইন নাকি ৫ লাইনের বেশি? যেহেতু ১০ নম্বর।
উত্তর: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর ২০১৫ সালের চূড়ান্ত প্রশ্ন কাঠামোর সঙ্গে সংযোজিত ইংরেজি বিষয়ে নতুন প্রশ্নের উদাহরণে Question no 4 ও question no 8 এর Guidelines for writing and marking Composition অংশে দেওয়া তথ্য অনুসারে কম্পোজিশন ৫টি বাক্যেই লিখার নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনাটি হলো: Write 5 sentences about the games you play after school. নেপ-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো ও নম্বর বণ্টন এবং ইংরেজি বিষয়ের নতুন সংযোজিত প্রশ্নের উদাহরণ পড়াশোনা পাতায় ছাপা হয়েছে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি এবং ২১ ফেব্রুয়ারি।

*মাহমুদা আকতার স্নেহা, ৫ম শ্রেণি
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রশ্ন: বাংলা বিষয়ের বিরাম চিহ্নের ব্যবহার এবং গণিতের যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে লেখা চাই। ইংরেজি বিষয়ের ১০ নম্বর প্রশ্ন কী ছক করে করতে হবে?
উত্তর: বাংলা বিরাম চিহ্নের ব্যবহারের ওপর নমুনা প্রশ্নোত্তর খুব শিগগিরই পড়াশোনা পাতায় ছাপা হবে। গণিত বিষয়ের প্রাথমিক চার নিয়ম সংক্রান্ত যোগ্যতাভিত্তিক নমুনা উত্তর ৫ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ছাপা হয়েছে। গড় সম্পর্কিত যোগ্যতাভিত্তিক প্রশ্নের নমুনা উত্তর ৩ অক্টোবর থেকে ছাপা শুরু হবে। ইংরেজি ১০ নম্বর প্রশ্নের নমুনা উত্তর ১৬ থেকে ২২ আগস্ট এবং ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ছাপা হয়েছে।
প্রশ্ন: সমাজ, বিজ্ঞান, ধর্মে যোগ্যতাভিত্তিক প্রশ্নের নমুনা প্রশ্নগুলো কত বড় করে লিখব?
উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর বড় করে কিংবা ছোট করে লেখার কোনো সুযোগ নেই। প্রশ্নে নির্দেশিত নিয়ম মেনেই প্রশ্নের উত্তর লিখবে।

*সাদিয়া রহমান সানী, ৫ম শ্রেণি
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রশ্ন: বাংলা ৭ নম্বর প্রশ্নের উত্তর কত বড় লিখতে হবে? ইংরেজিতে ১০ নম্বর প্রশ্নের উত্তর ছক করে করতে হবে? গণিতে সমাধানের শেষে কি ‘উত্তর’ কথাটি লিখতে হবে?
উত্তর: প্রশ্নের ধরন, চাহিদা ও নির্দেশনা অনুসারেই বাংলা ৭ নম্বর প্রশ্নের উত্তর লিখবে। আর ইংরেজি ১০ নম্বর প্রশ্নটিও প্রশ্নে দেওয়া নির্দেশনা অনুসারেই লিখবে। প্রশ্ন যদি ছক করে দেওয়া হয় তবে উত্তরও ছক করে দেওয়া ভালো। আর যদি স্বাভাবিক নিয়মে দেওয়া থাকে তবে গতানুগতিক নিয়মেই লিখবে। গাণিতিক সমস্যার সমাধান শেষে ‘উত্তর’ শব্দটি লিখতে পারো, তবে বর্তমান পাঠ্যবইয়ের নিয়ম অনুসারে শব্দটি না লিখলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়।

*মোছা. মায়িশা মেহনাজ, ৫ম শ্রেণি
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রশ্ন: বাংলা পাঠ্যবই-বহির্ভূত অনুচ্ছেদভিত্তিক ৭ নম্বর প্রশ্নের উত্তর কি ৫ লাইনে লিখতে হবে? ত্থ, ষ্ণ ও শ্রূ—এগুলো ভেঙে ১টি করে শব্দ কী কী?
উত্তর: ইংরেজি পাঠ্যবই-বহির্ভূত অনুচ্ছেদভিত্তিক ৭ নম্বর প্রশ্নটি হলো কাঠামোবদ্ধ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এটি যোগ্যতাভিত্তিক, প্রশ্নের চাহিদা ও নির্দেশনা অনুসারেই উত্তর লিখবে। পাঠ্যবই-বহির্ভূত অনুচ্ছেদভিত্তিক ৭ নম্বর প্রশ্নের উত্তর ১৬ থেকে ২২ আগস্ট, ৩০ আগস্ট, ৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ছাপা হয়েছে। আগামীতে আরও ছাপা হবে। ত্থ=ত্+থ, উত্থান; ষ্ণ=ষ্+ণ, উষ্ণ; শ্রূ=শ+র ( ্র) ফলা+ঊ ( ূ) কার, শশ্রূষা ইত্যাদি শব্দ হয়।