শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল ও মো.আবু সুফিয়ান।

  • সুবাশশিরাতুল জান্নাহ, ৫ম শ্রেণি
    বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রশ্ন: বাংলা আবেদনপত্র বা চিঠি ডান সাইডের পৃষ্ঠা থেকে লেখা শুরু করে বাম সাইডের পৃষ্ঠার আসলে নম্বর কি কাটবে?
উত্তর: বাংলা বিষয়ের প্রশ্নক্রমিক ১৪ হলো দরখাস্ত বা চিঠি লেখা। এটি সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। তাই দরখাস্ত/চিঠি লেখার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা দরকার। দরখাস্ত এক পৃষ্ঠায় লেখাই উত্তম। তবে চিঠি দুই পৃষ্ঠাও হতে পারে, এতে কোনো সমস্যা নেই। দুই পৃষ্ঠার চিঠি বাম পৃষ্ঠায় শুরু করে ডান পৃষ্ঠায় শেষ করতে পারলে ভালো হয়। প্রয়োজনে ডান পৃষ্ঠায় শুরু করে পরের পৃষ্ঠায়ও যেতে পার।
প্রশ্ন: ইংরেজিতে পত্রে খাম এঁকে দেওয়া কি আবশ্যক?
উত্তর: পত্রে খাম আঁকা সংক্রান্ত কোনো নির্দেশনা ‘নেপ’ কর্তৃপক্ষের প্রশ্নকাঠামো বা নমুনা উদাহরণে নেই। তবে খাম এঁকে দেওয়া ভালো।
প্রশ্ন: মূলভাব কয়টি বাক্যে লিখব?
উত্তর: মূলভাব লেখায় নম্বর থাকবে ৫। মূলভাবটি কবিতা বা অনুচ্ছেদের তিন ভাগের এক ভাগ হওয়াই ভালো। যদি সেই হিসেব বুঝে নিতে সমস্যা হয় তাহলে মূলভাব সর্বোচ্চ পাঁচ বাক্যে লেখা যেতে পারে। নিচের উদাহরণটি দেখে নাও।
কবিতাংশ:
এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে—
এই ছবিটি চেনা।
মূলভাব: নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ। এই দেশের সবখানেই নদী দেখা যায়। বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার এক অনবদ্য ছবি নদীর দৃশ্যাবলি। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভেতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীতীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি—সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া-মমতা ও ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে।
প্রশ্ন: গণিত ২ নং প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কষে দেখাতে হবে? নাকি শুধু উত্তর লিখব?
উত্তর: গণিত বিষয়ের ২ নং প্রশ্নটির শিরোনাম থাকে ‘সংক্ষেপে উত্তর দাও’। এই ক্ষেত্রে কোনো প্রশ্নের উত্তর সরাসরি লেখা যায় আবার কোনো কোনো প্রশ্নের উত্তর সমাধান আকারে দেখাতে হয়।
যেমন: প্রশ্ন (১) ৪৩৭ ┤২৩৫ = ১০২৬৯ এখানে কোনটি গুণ্য?
উত্তর: ৪৩৭
প্রশ্ন (২) এক ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা। ১ বছরে তার আয় কত?
সমাধান: ১ বছর=৩৬৫ দিন।
এখন,
১ দিনে আয় করে ২১৬ টাকা
 ৩৬৫ দিনে আয় করে (২১৬ ┤৩৬৫)
এখানে,
৩৬৫
┤২১৬
২১৯০
৩৬৫০
৭৩০০০
৭৮৮৪০
 ১ বছরে আয় করেন ৭৮৮৪০ টাকা।

  • নওশীন শারমিলি, ৫ম শ্রেণি
    বগুড়া সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়।

প্রশ্ন: ইংরেজি Unseen Composition এর ৭ নম্বর প্রশ্নে যদি ৫টি প্রশ্ন থাকে তবে কি সেই ৫টি প্রশ্নেরই উত্তর লিখতে হবে।
উত্তর: ইংরেজি Unseen Composition এর ৭ নম্বর প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। এখানে ৫টি Short question থাকবে। এই ৫টি প্রশ্নেরই উত্তর লিখতে হবে।