প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চৌধুরী।
ফারহান নাসিন
পঞ্চম শ্রেণি, শিশুকানন বিদ্যাভবন প্রি-ক্যাডেট
স্কুল, মহিমাগঞ্জ, গাইবান্ধা
প্রশ্ন: ইংরেজি Composition এ কি বিভিন্ন পয়েন্ট দিয়ে যেমন Introduction, Description ইত্যাদি দিয়ে লিখতে হবে নাকি সাধারণভাবে Paragraph লিখতে হবে?
উত্তর: প্রশ্নে প্রদত্ত পয়েন্ট, হিন্টস বা প্রশ্নের আলোকে একটি প্যারায় লেখা ভালো। অতিরিক্ত প্যারা করার কোনো সুযোগ নেই। ইনট্রোডাকশন বা ডেসক্রিপশনের কোনো প্রয়োজন নেই।
তানজীদ আহমেদ
৫ম শ্রেণি, সফিপুর মডেল স্কুল
প্রশ্ন: ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি শূন্যস্থানপূরণ নিয়ে সমস্যা হয়েছে।
প্রশ্নটি হলো: — দীন ইসলামের সেতু। শূন্যস্থানটিতে কি বসবে? সালাত না যাকাত?
উত্তর: নিচে দুটি সঠিক শূন্যস্থান দেওয়া হলো:
১. — দীন ইসলামের খুটি।
উত্তর: সালাত (পাঠ্যবই পৃষ্ঠা নং ২৫)।
২. — ইসলামের ধনী-গরিবের মধ্যে সেতুবন্ধন। উত্তর: যাকাত (পাঠ্যবই পৃষ্ঠা নং ৪৪)।
পাঠ্যবইটি ভালো করে পড়ো, সব শূন্যস্থানের উত্তরই পাবে। পরীক্ষায় সাধারণভাবে পাঠ্য বইয়ের বাইরে তেমন কোনো শূন্যস্থান আসে না।
আবিদা সুলতানা তমা
৫ম শ্রেণি
ভিকারুননিসা নূন স্কুল, ঢাকা
প্রশ্ন: ইংরেজিতে ডায়ালগ লেখার ক্ষেত্রে ডায়ালগের উপরে কী স্পিকারের কথা উল্লেখ করতে হবে?
উত্তর: ইংরেজি ডায়ালগ লেখার ক্ষেত্রে ডায়ালগের উপরে স্পিকারের কথা উল্লেখ না করলে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। প্রশ্ন ক্রমিক লিখে নিয়ম ও নির্দেশনা অনুসারে যথার্থ ডায়লগ লিখতে পারলেই পূর্ণ নম্বর পাওয়া যায়। পড়াশোনা পাতায় ৪ থেকে ২২ অক্টোবর পর্যন্ত গুরুত্বপূর্ণ ডায়ালগ ছাপা হয়েছে।
প্রশ্ন: বাংলায় পদ নির্ণয়ের প্রশ্নের উত্তর কীভাবে লিখব?
উত্তর: ৯ নং প্রশ্নে যদি থাকে, বাক্যে প্রদত্ত দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ তা উত্তরপত্রে লেখ। তাহলে উত্তরপত্রে প্রশ্ন ক্রমিক দিয়ে দাগ দেয়া শব্দটি লিখবে এবং সেটি কোন পদ তা পাশে লিখবে।
প্রাথমিক সমাপনীর বিষয়ভিত্তিক পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে প্রশ্ন পাঠানোর ঠিকানা—
পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
ই-মেইল— [email protected]