শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক দীদার চৌধুরী ও জসীম উদ্দীন বিশ্বাস

আফিয়া ইবনাত আরিফ, পঞ্চম শ্রেণি

     বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ

প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায় ১২তে রয়েছে পৃথিবীতে দেশের সংখ্যা ১৯৫টি। বর্তমানে জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ। তিনটি দেশ সদস্যপদ পায়নি। সে হিসাবে দেশের সংখ্যা ১৯৬টি। তবে কোনটি সঠিক?

উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের তথ্য অনুসারে পৃথিবীতে বাংলাদেশসহ ১৯৫টি দেশ আছে। জাতিসংঘের বর্তমানে সদস্যভুক্ত দেশ হলো ১৯৩টি।তোমার পাঠ্যবইয়ে যে তথ্য রয়েছে, তা লেখাই উত্তম।

জান্নাতুল ফেরদৌস, পঞ্চম শ্রেণি

     তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা

প্রশ্ন: সমাপনীতে গণিত বিষয়ের প্রশ্ন সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে হবে কি?

উত্তর: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গণিত সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে নয়, যোগ্যতাভিত্তিক প্রশ্নকাঠামোর নিয়মে পরীক্ষা হবে। পড়াশোনা পাতায় ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন ছাপা হয়েছে।

আশরাফ সিদ্দিক

     ইন্টারন্যাশনাল টেকনিক্যাল ল্যাবরেটরি, ঢাকা

প্রশ্ন: গণিতে ৩-৯ নম্বর প্রশ্ন অথবা থাকবে। উত্তরপত্রে ‘৪ নম্বর প্রশ্নের উত্তর’ লিখব নাকি ‘৪ (অথবা) নম্বর প্রশ্নের উত্তর’ লিখব।

উত্তর: গণিতে ‘অথবা’ সংবলিত প্রশ্নে উত্তর লেখার ক্ষেত্রে

‘৪ (অথবা) নম্বর প্রশ্নের উত্তর’ লিখতে হবে।

ইশতিয়াক আহমেদ ইফতি, অষ্টম শ্রেণি

     আহমেদউদ্দিন শাহ শিশুনিকেতন স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা

প্রশ্ন: ইংরেজি ২য় পত্রে রি-অ্যারেঞ্জের উত্তরে প্যাসেজ আকারে লিখতে হবে কী?

উত্তর: ইংরেজি ২য় পত্রে রি-অ্যারেঞ্জের উত্তরটি প্রথমে বক্সের মধ্যে নম্বর দিয়ে সাজাতে হবে। তারপর প্যাসেজ আকারে লিখবে

প্রশ্ন: পরীক্ষায় এফএক্স-১০০ ক্যালকুলেটর কি ব্যবহার করা যাবে?

উত্তর: পরীক্ষায় এফএক্স-১০০ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি রয়েছে।

রিদিতা, পঞ্চম শ্রেণি

     ধামরাই টিউটোরিয়াল হোম, ঢাকা

প্রশ্ন: গণিতের যোগ্যতাভিত্তিক প্রশ্নে নম্বর থাকবে ৮ করে। অঙ্কটি কয়টি অংশে ভাগ থাকবে।

উত্তর: অঙ্কটি ২ অথবা ৩ কিংবা ৪টি অংশেও ভাগ থাকতে পারে।

প্রশ্ন করো, উত্তর জানো

প্রিয় পরীক্ষার্থী, বিষয়ভিত্তিক সমস্যা ও পরীক্ষা নিয়ে বিশেষ

কোনো প্রশ্ন থাকলে লিখে পাঠাও। উত্তর ছাপা হবে পড়াশোনা

পাতায়। উত্তর দেবেন অভিজ্ঞ শিক্ষকেরা। প্রশ্নের সঙ্গে

অবশ্যই শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা লিখতে হবে।

প্রশ্ন পাঠাবে নিচের ঠিকানায়

পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন

১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

ই-মেইল: [email protected]