প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চেৌধুরী।
উম্মে কুলসুম
বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: বাংলায় ৪ নম্বর প্রশ্নের উত্তরগুলো কি ভূমিকা ও উপসংহারস্বরূপ লিখব?
উত্তর: বাংলা বিষয়ের ৪ নং প্রশ্নটি কাঠামোবদ্ধ যোগ্যতাভিত্তিক। কাজেই এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে ভূমিকা, উপসংহার লেখার সুযোগ নেই।
প্রশ্ন: বাংলায় ১৪ নং প্রশ্নে এলোমেলো কবিতাটি সাজিয়ে লিখতে বলা হয়। এটি কি কবিতা লেখার সময় নাম ও কবির নাম দিয়ে লিখব?
উত্তর: বাংলায় ১৪ নং প্রশ্নে চারটি অংশ থাকে।
ক) কবিতার চরণগুলো সাজিয়ে লেখা
খ) কবিতাংশটুকু কোন কবিতার
গ) কবিতাটির কবির নাম লেখা এবং
ঘ) কবিতাংশ থেকে এক বা দুটি প্রশ্ন। যেহেতু (ক) নম্বর প্রশ্নে শুধু কবিতার চরণ সাজিয়ে লিখতে হয়, সুতরাং এখানে কবিতার নাম, কবির নাম লেখার প্রয়োজন নেই। কারণ, (খ) নম্বর প্রশ্নে কবিতাটির কবির নাম লিখতে বলা হয়। এবং (গ) নম্বর প্রশ্নে কবির নাম লিখতে বলা হয়। তাই চরণ সাজিয়ে লেখার সময় কবির নাম লেখার দরকার নেই।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় ৪ নং প্রশ্নে কয়টি বাক্যে বা শব্দে লিখলে পূর্ণ নম্বর পাব?
উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৪ নং প্রশ্নটি কাঠামোবদ্ধ। এখানে ক, খ ও গ নম্বর আবশ্যিক এবং যোগ্যতাভিত্তিক। অন্য প্রশ্নগুলো গতানুগতিক ধারার। তাই প্রতিটি প্রশ্নের উত্তর প্রশ্নপত্রে দেওয়া নির্দেশনা অনুসারে যথার্থ, নিভর্ুল ও প্রাসঙ্গিক হলে পূর্ণ নম্বর পাওয়া যায়।
শ্রেয়া ঘোষ, পঞ্চম শ্রেণি
শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয় রাজশাহী।
প্রশ্ন-১: বাংলা ও ইংরেজি বিষয়ে শূন্যস্থান কি তুলে লিখতে হবে?
উত্তর: বাংলা ও ইংরেজির প্রশ্নের নির্দেশনা অনুসারে শূন্যস্থানবিষয়ক প্রশ্নের উত্তর লেখা ভালো।
প্রশ্ন-২: বাংলার ১০, ১১, ১২ ও ১৩ নম্বর প্রশ্ন কি বই থেকে আসবে, নাকি যোগ্যতাভিত্তিক হবে?
উত্তর: বাংলা বিষয়ের ৩৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকবে পাঠ্যবইবহিভর্ূত অনুচ্ছেদ সম্পৃক্ত। প্রশ্নকাঠামো অনুসারে এই যোগ্যতাভিত্তিক প্রশ্ন ক্রমিক হলো প্রশ্নপত্রের ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্ন। সেই হিসাবে ১০, ১১, ১২ ও ১৩ নম্বর প্রশ্নকে গতানুগতিক ধারারই প্রশ্ন। এসব প্রশ্ন সাধারণত পাঠ্যবই থেকেই এসে থাকে। পাঠ্যবই ভালো করে পড়ো। সব প্রশ্নেরই উত্তর দিতে পারবে।
প্রশ্ন-৩: বাংলা বিষয়ের ফরম পূরণ ও আবেদনপত্র কি এক পৃষ্ঠায় লিখতে হবে?
উত্তর: বাংলা বিষয়ের ফরম পূরণ ও আবেদনপত্র এক পৃষ্ঠায় লেখাই উত্তম।
প্রশ্ন-৪: গণিত বিষয়ে বই থেকে যে অঙ্কগুলো আসবে, সেগুলো অঙ্কের সংখ্যা কি পরিবর্তন হবে?
উত্তর: গণিতের প্রশ্নপত্রে অন্তভর্ুক্ত গাণিতিক সমস্যায় সাধারণত সংখ্যা পরিবর্তন করা হয় না। তবে যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলোর ক্ষেত্রে কথা, সংখ্যা ইত্যাদি পরিবর্তন থাকতে পারে। এই পরিবর্তনগুলো কিন্তু পাঠ্যবইয়ের নিয়মের বাইরে হবে না।