শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো,
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক জসিম উদ্দীন বিশ্বাস ও চিন্ময় দাস।
অধরা, ভিকারুননিসা নূন কলেজ, ঢাকা।
প্রশ্ন: ইসলাম শিক্ষায় কি আরবি দেওয়া প্রয়োজন?
উত্তর: আরবি লিখতে গিয়ে ভুল করার চেয়ে না দেওয়াই ভালো। তবে আরবির অর্থ লিখলে গ্রহণযোগ্য হবে।
আদেল বিন সাঈদ
চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল, চট্টগ্রাম।
প্রশ্ন: বহুনির্বাচনী প্রশ্নের উত্তরপত্রে ভুলের কারণে একটি বৃত্ত কেটে আরেকটি বৃত্ত ভরাট করলে নম্বর পাব কি?
উত্তর: বহুনির্বাচনী উত্তরপত্রে একটি বৃত্ত ভরাট করার পর ভুল করলে তা কেটে আরেকটি বৃত্ত ভরাট করা যাবে না। ওএমআর যন্ত্রটি একটি মাত্র বৃত্ত ভরাটের রিডিং গ্রহণ করে থাকে।
রাহিব হাসান
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা।
প্রশ্ন: সৃজনশীল প্রশ্নে ১০-এর মধ্যে ১০ নম্বর পাওয়া যাবে কি?
উত্তর: সৃজনশীল প্রশ্নের উত্তরে ১০ নম্বর (১ + ২ + ৩ + ৪ নম্বর করে ভাগ থাকে) প্রতিটি অংশের উত্তর সঠিক ও গ্রহণযোগ্য হলে অবশ্যই ১০ নম্বরই পাবে।
সাদ তৌহিদ, রেলওয়ে পাবলিক হাইস্কুল, চট্টগ্রাম।
ইমতিয়াজ আসিফ
কক্সবাজার মডেল হাইস্কুল, চট্টগ্রাম।
প্রশ্ন: বহুনির্বাচনী পরীক্ষায় কি রাফ খাতা দেওয়া হবে?
উত্তর: বহুনির্বাচনীর জন্য রাফ খাতা দেওয়া হবে না।
আহসানুজ্জামান, কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া।
প্রশ্ন: গণিতের সৃজনশীল প্রশ্নের জন্য বোর্ড বই কি যথেষ্ট?
উত্তর: গণিতের প্রশ্ন বোর্ড বইয়ের কারিকুলাম অনুসারেই হবে। তাই এ বই-ই যথেষ্ট। এছাড়া গণিতের সৃজনশীল পদ্ধতি সম্পর্কে ভালোভাবে বুঝতে প্রথমা প্রকাশিত ‘সৃজনশীল প্রশ্নপদ্ধতি: ভালো করার নিয়ম কানুন’ বইটি সংগ্রহ করে পড়তে পার।
মো. শহিদুল ইসলাম
বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।
প্রশ্ন: ইংরেজি ২য় পত্রের কম্পোজিশন কি প্যারা করে লিখব?
উত্তর: ইংরেজি ২য় পত্রের কম্পোজিশন প্রশ্নের দেওয়া নিয়ম অনুযায়ী ২৫০ শব্দের মধ্যে প্যারা করে লেখা যাবে।