সমার্থক শব্দ অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের নতুন প্রশ্নকাঠামো অনুযায়ী ৯ নং প্রশ্নটি থাকবে সমার্থক শব্দ নিয়ে। প্রশ্নে নম্বর থাকবে ৫।সমার্থক শব্দের উদাহরণপানি: জল, জীবন, সলিল, নীর, বারি।পৃথিবী: বসুন্ধরা, বসুমতী, ভূ, ভুবন, অবণী, ধরণী, ধরা, মহী, মেদিনী, ক্ষিতি।পর্বত: গিরি, শৈল, পাহাড়, মহীধর।পাথর: পাষাণ, প্রস্তর, শিলা।পক্ষী: পাখি, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, খগ।পুণ্য: সুকৃতি, শ্রেয়, ধর্ম, সৎকার্য, পবিত্র।প্রবীণ: প্রাচীন, বয়স্ক, বৃদ্ধ।প্রচণ্ড: তীব্র, প্রখর, কড়া, প্রবল।ফুর্তি: আনন্দ, হর্ষ, উল্লাস, উচ্ছ্বাস।ফুল: কুসুম, পুষ্প, প্রসূন।বল: শক্তি, সামর্থ্য, ক্ষমতা।বাণী: কথা, বচন, ভাষণ, বাক্য।বিজ্ঞ: জ্ঞানী, পণ্ডিত, অভিজ্ঞ, বিচক্ষণ।বিপদ: আপদ, বিপত্তি, দুর্দশা, দুরবস্থা।বন্ধু: মিত্র, সখা, সুহূদ।ব্যবস্থা: জোগাড়, নিয়ম, উপায়।বর্বর: অসভ্য, নিষ্ঠুর, মূর্খ।বিজয়: জয়, জিত, প্রাধান্য।বিদ্যুৎ: তড়িৎ, বিজলি, চপলা, সৌদামিনী।বৃক্ষ: গাছ, তরু, বিটপী, উদ্ভিদ, মহীরুহ।বদ্ধ: বন্ধ, বাঁধন, বন্ধন।বায়ু: বাতাস, হাওয়া, সমীরণ, পবন।ভাষণ: উক্তি, বচন, বাক্য।মেঘ: জলধর, জলদ, বারিদ, নীরদ।মূর্খ: বোকা, নির্বোধ, আহাম্মক।মর্জি: ইচ্ছা, খেয়াল, খুশি, সাধ।মোহিত: বিমুগ্ধ, বিভোর, আত্মহারা।মৃত্যু: মরণ, দেহাবসান, অন্তর্ধান।মাটি: মৃত্তিকা, মৃৎ, ভূতল।মুগ্ধ: বিভোর, আত্মহারা মোহগ্রস্ত।মাতা: মা, জননী, গর্ভধারিণী, আম্মা।সুন্দর: অপরূপ, অনুপম, নিরুপম।সেতু: পুল, সাঁকো, বাঁধ।সাধনা: প্রচেষ্টা, আরাধনা, প্রয়াস।সংকেত: ইঙ্গিত, ইশারা, আভাস।সূর্য: রবি, তপন, মিহির, প্রভাকর, ভাস্কর।সোনা: স্বর্ণ, কাঞ্চন, সুবর্ণ, হিরণ্য।স্বর্গ: অমরাবতী, জান্নাত, বেহেশত।সংকল্প: প্রতিজ্ঞা, শপথ, অঙ্গীকার।স্ত্রী: পত্নী, নারী, জায়া, কামিনী, অবলা।স্থির: অবিচল, স্থায়ী, অচঞ্চল।শ্বেত: সাদা, শুভ্র, ধবল, সফেদ।শিক্ষা: অধ্যয়ন, পড়ালেখা, বিদ্যাচর্চা।শক্ত: কঠিন, নিরেট, দৃঢ়, কঠোর।