শিক্ষা সমাপনীর আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা সমাপনীর রঙে রঙিন পাবিপ্রবির শিক্ষার্থীরা। ছবি: লেখক
শিক্ষা সমাপনীর রঙে রঙিন পাবিপ্রবির শিক্ষার্থীরা। ছবি: লেখক

৯ সেপ্টেম্বর। শিক্ষা সমাপনীর আনন্দে উদ্বেল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) দ্বিতীয় ব্যাচের স্নাতকেরা। সারাদিন পুরো ক্যাম্পাস রঙিন হয়ে উেঠছিল শিক্ষার্থীদের আনন্দে। 
ব্যবসায় প্রশাসন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, গণিত এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই চারটি বিষয় নিয়ে ২০০৯ সালের ৫ জুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। গত বছর প্রথম ব্যাচের ২১২ জন শিক্ষার্থী স্নাতক পাস করেছে। এবার দ্বিতীয় ব্যাচের ২০০ জন শিক্ষার্থীর স্নাতক শেষ হলো।
নতুন স্নাতকদের কত স্মৃতি, কত কথা। সবার সাদা টি-শার্ট পরিণত হয়েছে একেকটি ক্যানভাসে। স্মৃতিগুলো ধরে রাখতে মাঝেমধ্যেই জ্বলে উঠছে ক্যামেরার ফ্ল্যাশ। বন্ধুদের ছেড়ে যাওয়ার বেদনায় কারো বা চোখের কোণে ছল ছল।