শিক্ষার নীতিনির্ধারণের ওপর দুই দিনের যৌথ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিল ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ উদ্যোগে ২ ও ৩ মার্চ দুই দিনব্যাপী একটি নীতিনির্ধারণী সংলাপ (পলিসি ডায়ালগ) কর্মশালার আয়োজন করা হয়েছে। কাল বুধবার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। ওয়ার্কশপের নাম ‘কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড এনহ্যান্সমেন্ট ইন হায়ার এডুকেশন: এক্সপেরিয়েন্স ইন দি ইউকে অ্যান্ড পসিবল ইমপ্লিকেশন ইন বাংলাদেশ’। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নুটাল ওবিইসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, ডিন ও শিক্ষকেরা।এই কর্মশালাটি মূলত ব্রিটিশ কাউন্সিলের ইন্সপায়ার প্রোজেক্টের একটি পদক্ষেপ। যার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও যুক্তরাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা এবং গবেষণায় অংশদার বাড়ানো। কর্মশালাটি পরিকল্পনা করেছেন রবার্ট ইউলিয়াম মুন। তিনি যুক্তরাজ্যে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একজন ইমেরিটাস অধ্যাপক। মূল কর্মশালাটি তিনিই পরিচালনা করবেন। বিজ্ঞপ্তি।