প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আশা করি এরই মধ্যে তোমরা পঞ্চম শ্রেণীর নতুন পাঠ্যবই হাতে পেয়েছ। এবারের বইগুলোর পুরো বিষয়বস্তু সম্পূর্ণ নতুনভাবে লিখিত ও বিন্যাসিত। সে জন্য তোমরা প্রতিটি বিষয়খুব মনোযোগসহকারে পড়বে এবং সংরক্ষণ করবে।প্রথম আলো পত্রিকার পড়াশোনা পাতা প্রতিবছর প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রতিটি বিষয়ের ওপর ধারাবাহিক আলোচনা প্রকাশ করে থাকে। এ বছর তোমাদের জন্য আরও ব্যাপক আঙ্গিকে প্রতিটি বিষয়ে ধারাবাহিক আলোচনা করা হবে। এ ব্যাপারে পড়াশোনা পাতার অভিজ্ঞ শিক্ষক-লেখকেরা প্রস্তুতি নিয়েছেন। প্রিয়শিক্ষার্থী, পড়াশোনা পাতায় আগামীকাল থেকে ধারাবাহিকভাবে ছয়টি বিষয়ের আলোচনা ও প্রশ্নোত্তর ছাপা শুরু হবে। প্রতিটি বিষয়ের পুরো সিলেবাসটি ধারাবাহিকভাবে আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করা হবে। জেনে রাখোপঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে পড়াশোনা পাতায়আগামীকাল (৩ জানুয়ারি) থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতিদিন বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা ছাপা হবে।# পুরো জানুয়ারি মাস প্রতিদিন ছাপা হবে একটি করে বিষয়।# ১ ফেব্রুয়ারি থেকে ছাপা হবে প্রতিদিন দুটি বা তিনটি করে বিষয়। শিক্ষার্থীদের যা করতে হবেপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, যারা বিষয়ভিত্তিক এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পড়বে এবং পরীক্ষার প্রস্তুতির জন্য সংগ্রহ করবে, তারা কিছু নিয়ম জেনে নাও।১. আজই তোমরা ছয়টি বিষয়ের জন্য ছয়টি আলাদা বাঁধাই খাতা কিনে নেবে বা কাগজ দিয়েতৈরি করে নেবে।২. প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা একটি খাতা ঠিক করবে। প্রতিটি খাতার ওপর বিষয়ের নাম লিখবে। যেমন ‘বাংলা’, ‘গণিত’, ‘ইংরেজি’, ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’, ‘বিজ্ঞান’, ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’, ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’।৩. প্রতিদিন পড়াশোনা পাতায় যে বিষয়ের যে লেখার অংশটি ছাপা হবে, তা কেটে রাখবে।৪. তোমার বিষয়ভিত্তিক খাতার পাতায় সেই লেখার কাটা অংশটি গাম বা আঠা দিয়ে আটকে রাখবে।৫. সতর্কতার সঙ্গে খেয়াল রাখবে, লেখার কোনো অংশ যেন বাদ না পড়ে।৬. মনে রাখবে, পড়াশোনা পাতায় প্রতিটি লেখার সঙ্গে ‘বিষয়’ থাকবে।৭. লেখার ‘বিষয়’ মিলিয়ে প্রতিটি ধারাবাহিকভাবে সংরক্ষণ করবে।৮. প্রতিটি বিষয়ের সংরক্ষিত খাতা পড়েই পরীক্ষার প্রস্তুতি নেওয়া অনেক সহজ হবে। অভিভাবকদের করণীয়সম্মানিত অভিভাবক, আপনার পঞ্চম শ্রেণীতে পড়া সন্তানকে প্রতিদিন প্রথম আলো পত্রিকা কিনে দিন। একই সঙ্গে পড়াশোনা পাতা কেটে সংরক্ষণ করে পড়ার জন্য সহযোগিতা করুন। এতে আপনার সন্তানের সমাপনী পরীক্ষার প্রস্তুতি অনেক গুণ বেশি ভালো হবে। শিক্ষকেরা যা করবেন আপনি প্রাথমিক স্কুলের সম্মানিত শিক্ষক হলে আজ থেকেই আপনার শিক্ষার্থীকে প্রথম আলো পত্রিকা নিয়মিত রাখতে বলুন। পত্রিকা থেকে পড়াশোনা পাতার প্রতিটি বিষয় কেটে ওপরের নিয়মে সংরক্ষণ করে পড়তে বলুন। একটি জরুরি কথা সম্মানিত অভিভাবক ও শিক্ষক, প্রতিবছর অনেক শিক্ষার্থী, শিক্ষার্থীর অভিভাবক পড়াশোনা পাতার এই বিশেষ প্রস্তুতির লেখাগুলো সংগ্রহের জন্য আমাদের ফোন করেন, তাঁরা জানেন না কোন দিন থেকে এ লেখাগুলো শুরু ছাপা হয়েছে। সে জন্য আপনি আপনার অন্যান্য আত্মীয়-পরিচিত ব্যক্তিদের মধ্যে যাদের সন্তান ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের প্রথম আলোর পড়াশোনা পাতাটি সংগ্রহে রাখতে বলুন # আগামীকাল ছাপা হবে: বাংলা বিষয়ের ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের ওপর আলোচনা।