শিক্ষার্থীদের জন্য একটি নমুনা উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে ভালো করার লক্ষ্যে একটি সৃজনশীল (রচনামূলক) প্রশ্নের নমুনা উত্তর নিচে দেওয়া হলো।

সৃজনশীল প্রশ্ন (৯ম শ্রেণি, অধ্যায়-৭ ও ১৬)
PQR ত্রিভুজে PQ = PR , QR = 5 সে.মি. এবং P = 90ý . ABDC বর্গের পরিসীমা LMN সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সমান।
ক. PQR ত্রিভুজটির প্রকৃতি ব্যাখ্যা করো। ২
খ. QR কে বাহুর দৈর্ঘ্য ধরে ABDC বর্গ আঁকো। (অঙ্কনের চিহ্ন ও বিবরণসহ) ৪
গ. LMN সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ৪
[সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে উদ্দীপক একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থী মনে রেখো, উদ্দীপকটি পাঠ্যবই থেকে নেওয়া হবে না। তবে উদ্দীপক পাঠ্যবইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত থাকবে। এ জন্য পাঠ্যবইয়ের সাথে গণিতের সহায়ক বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। উদ্দীপকের আলোকে তিনটি প্রশ্ন করতে হবে, যা উদ্দীপকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত হয়। গণিতের প্রথম প্রশ্নটি হবে সহজ, পরেরটি মধ্যম এবং সর্বশেষ প্রশ্নটি কঠিন মানের।
একজন শিক্ষার্থীর এই প্রশ্নের মাধ্যমে চারটি শিখনফল অর্জন করা সম্ভব। যেমন:
১. ত্রিভুজের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে।
২. ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য থেকে বর্গক্ষেত্র অঙ্কন করতে পারবে।
৩. ত্রিভুজের পরিসীমা থেকে চতুভুর্জের পরিসীমা নির্ণয় করতে পারবে।
৪. সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে।]
এখন নিচের নমুনা উত্তরটি লক্ষ করো।
উত্তর: ক
নিচের অংশটুকু লিখলে ২ নম্বর পাবে

ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি কোণ 90ý। ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী। সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হবে।
এখানে, PQ2 + PR2 = QR2
[জেনে রাখো: চিত্র অঙ্কনসহ বা ব্যতীত ত্রিভুজটির প্রকৃতি যাচাই করতে পারলে পূর্ণ নম্বর ২ পাবে।]
নিচের অংশটুকু লিখলে ১ নম্বর পাবে
ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি কোণ 90ý। ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী।
[জেনে রাখো: শুধু ত্রিভুজের ধরন উল্লেখ করতে পারলে আংশিক নম্বর ১ পাবে।]

উত্তর: খ
নিচের অংশটুকু লিখলে ৪ নম্বর পাবে
অতিভুজ QR = 5 সে.মি. = a (এক বাহুর দৈর্ঘ্য) ধরে একটি বর্গক্ষেত্র আঁকতে হবে।

BE যেকোনো রেখা নিই। BE রেখার B বিন্দুতে a বাহুর সমান করে BD কেটে নিই। BD রেখার B বিন্দুতে BP লম্ব আঁকি। BP থেকে a বাহুর সমান করে BA অংশ কেটে নিই । এখন A এবং D বিন্দুকে কেন্দ্র করে a বাহুর সমান করে DBA কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর C বিন্দুতে ছেদ করে। A, C এবং D, C যোগ করি। ABDC বর্গক্ষেত্র অঙ্কিত হলো।
[জেনে রাখো: বর্গের এক বাহুর দৈর্ঘ্য থেকে অঙ্কনের চিহ্ন ও বিবরণসহ বর্গক্ষেত্র অঙ্কন করতে পারলে পূর্ণ নম্বর ৪ পাবে।]

নিচের অংশটুকু লিখলে ৩ নম্বর পাবে

[জেনে রাখো: বর্গের এক বাহুর দৈর্ঘ্য থেকে বর্গ চিহ্নিত ও অঙ্কন করতে পারলে আংশিক নম্বর ৩ পাবে।]
নিচের অংশটুকু লিখলে ২ নম্বর পাবে

BE যেকোনো রেখা নিই। BE রেখার B বিন্দুতে a বাহুর সমান করে BD অংশ কেটে নিই।
[ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য থেকে বর্গের বাহু চিহ্নিত ও অঙ্কন করতে পারলে আংশিক নম্বর ২ নম্বর পাবে।]
নিচের অংশটুকু লিখলে ১ নম্বর পাবে

অতিভুজ QR = 5 সে.মি. = a (এক বাহুর দৈর্ঘ্য) ধরি।
[ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য থেকে বর্গের এক বাহুর দৈর্ঘ্য চিহ্নিত করতে পারলে আংশিক নম্বর ১ পাবে।]

উত্তর: গ
নিচের অংশটুকু লিখলে ৪ নম্বর পাবে
বর্গের পরিসীমা = 20 সে.মি.। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে, যার পরিসীমা 20 সে.মি. হয়। সুবিধামতো তিনটি বাহুর (6 সে.মি. 6 সে.মি. 8 সে.মি.) দৈর্ঘ্য নিয়ে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি।
ধরি, LM = LN = 6 = a ও MN = 8 = b.
[জেনে রাখো: বর্গের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে পূর্ণ নম্বর ৪ পাবে।]
LMN সমদ্বিবাহু ত্রিভুজ-এর ক্ষেত্রফল

নিচের অংশটুকু লিখলে ৩ নম্বর পাবে
বর্গের পরিসীমা = 20 সে.মি.। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে, যার পরিসীমা 20 সে.মি. হয়। সুবিধামতো তিনটি বাহুর _( 6 সে.মি. 6 সে.মি. 8 সে.মি.) দৈর্ঘ্য নিয়ে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি।
ধরি, LM = LN = 6 = a ও MN = 8 = b.
[জেনে রাখো: বর্গের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখতে পারলে আংশিক নম্বর ৩ পাবে।]
LMN সমদ্বিবাহু ত্রিভুজ-এর ক্ষেত্রফল

নিচের অংশটুকু লিখলে ২ নম্বর পাবে
বর্গের পরিসীমা = 20 সেমি। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে, যার পরিসীমা 20 সে.মি. হয়। সুবিধামতো তিনটি বাহুর (6 সে.মি. 6 সে.মি. 8 সে.মি.) দৈর্ঘ্য নিয়ে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি।
[জেনে রাখো: বর্গের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারলে আংশিক নম্বর ২ পাবে।]

নিচের অংশটুকু লিখলে ১ নম্বর পাবে
বর্গের পরিসীমা = 20 সে.মি.। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার পরিসীমা 20 সে.মি. হয়। সুবিধামতো তিনটি বাহুর _ (6 সে.মি. 6 সে.মি. 8 সে.মি.) দৈর্ঘ্য চিহ্নিত করতে পারবে।
[জেনে রেখো: বর্গের পরিসীমা থেকে সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে আংশিক নম্বর ১ পাবে।]
শিক্ষাক্রম বিশেষজ্ঞ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা
# আগামীকাল ছাপা হবে:
শিক্ষক ও অভিভাবকদের জন্য করণীয়