শিক্ষার্থীদের জন্য ছয়টি কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুর রহমান মোল্লা
মাহবুবুর রহমান মোল্লা

সৃজনশীল পদ্ধতিতে ভালো নম্বর পাওয়ার জন্য মূল বই ভালো করে পড়বে। উত্তর দিতে পাঠ্যবইয়ের ওপর সঠিক ধারণা রাখবে। সৃজনশীল প্রশ্নের উত্তর মুখস্থ না করে আয়ত্ত করবে।
সৃজনশীল প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক এবং উদ্দীপকসংশ্লিষ্ট প্রশ্ন থাকবে। তাই উদ্দীপকটি ভালোভাবে পড়ে প্রশ্নের উত্তর লিখবে।
যে প্রশ্নের উত্তর ভালো পারো, সেটি আগে লিখবে তারপর পর্যায়ক্রমে অন্যান্য প্রশ্নের উত্তর লিখবে।
বহুনির্বাচনি প্রশ্নের ক্ষেত্রে মূল বইয়ের প্রতিটি অধ্যায় পড়ার সময় গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করে অনুশীলন করবে।
এ মুহূর্তে সিলেবাস অনুযায়ী সব বিষয়ই নিয়মিত অনুশীলন করবে। তুমি আত্মবিশ্বাসী তাই তুমি নিজেকে বলবে—আমি সিলেবাস অনুযায়ী পড়ালেখা করেছি, তাই আমি পরীক্ষায় অবশ্যই ভালো করব।
পরীক্ষার্থী যাতে মানসিকভাবে উত্ফুল্ল থাকে, সেদিকে অভিভাবকেরা খেয়াল রাখবেন। সব সময় ইতিবাচক মনোভাব প্রকাশ করবেন। সন্তানের খাবার ও স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকুন। সন্তানকে কোনো বিষয়ে চাপ প্রয়োগ করবেন না। বন্ধুর মতো পাশে থাকবেন।

অধ্যক্ষ
সামসুল হক খান স্কুল
অ্যান্ড কলেজ
ডেমরা, ঢাকা