শিক্ষার্থীদের প্রশ্ন, শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের প্রশ্ন, শিক্ষকদের উত্তর
১.
 মো. সাদাত বিন শরীফ
পঞ্চম শ্রেণি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
প্রশ্ন-১: আবহাওয়া পরিবর্তনে সূর্যতাপ কীভাবে ভূমিকা রাখে?
প্রশ্ন-২: বাংলাদেশে কী কারণে শীতকালে কম বৃষ্টিপাত এবং বর্ষাকালে অধিক হারে বৃষ্টিপাত হয়?
প্রশ্ন-৩: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্নোত্তরে বেশি নম্বর পেতে হলে উত্তরগুলো কতটা বড় করে লিখতে হবে?
উত্তর: তোমার প্রথম ও দ্বিতীয় প্রশ্নটির উত্তর খুব শিগগির পড়াশোনা পাতার ধারাবাহিক পাঠ আলোচনায় ছাপা হবে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৭ নং প্রশ্নের সংক্ষেপে উত্তর প্রশ্নের প্রতিটি প্রশ্নের যথার্থ ও সঠিক উত্তরের জন্য থাকে ১ নম্বর করে। কাজেই প্রশ্নের ধরন অনুসারে এক, দুই বা তিন বাক্যের বেশি এখানে লেখার খুব একটা দরকার হয় না। আর ৪ নং প্রশ্নটি হলো কাঠামোবদ্ধ। সুতরাং কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর প্রশ্নে নির্দেশিত কাঠামোর মধ্যেই লিখতে হবে। অর্থাত্ পাঁচটি বাক্যে উত্তর দিতে বলা হলে পাঁচটি বাক্যই লিখতে হবে। এর কম হলে নম্বর কমে যাবে আবার বেশি লিখলেও নম্বর বেশি পাওয়া যাবে না।
২.
 তাহমিদ ফেরদৌস
পঞ্চম শ্রেণি, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর।
প্রশ্ন: অঙ্কে যোগ, বিয়োগ ও গুণের কাজ থাকলে আগে কোনটি করতে হবে? ঐকিক নিয়ম বলতে কী বোঝায়?
উত্তর: কোনো গাণিতিক বাক্যে যোগ, বিয়োগ ও গুণের কাজ থাকলে প্রথমে গুণের কাজ করতে হয়। তারপর যোগের কাজ ও সবশেষে বিয়োগের কাজ করতে হয়।
যখন কতগুলো নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম বা পরিমাণ থেকে অন্য কতগুলো নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম বা পরিমাণ নির্ণয় করতে হয়, তখন ঐ সকল জিনিসের একটির দাম বা পরিমাণ নির্ণয় করতে হয়। এভাবে প্রথমে একটির দাম বা পরিমাণ বের করে সমস্যা সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলা হয়।
৩.
 অংকন ভৌমিক, মাসুদা আক্তার ও
নাসির উদ্দিন সিফাত
পঞ্চম শ্রেণি, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াখালী সদর।
প্রশ্ন: প্রাথমিক সমাপনী পরীক্ষায় ইংরেজি ৭ নম্বর প্রশ্নে Personal letter লিখতে বলা হয় কিছু Cue-এর ভিত্তিতে। কিন্তু এ প্রশ্নের উত্তর আমরা ভালোভাবে লিখতে পারি না। কীভাবে চর্চা করলে আমরা letter ভালোভাবে লিখতে পারব?
উত্তর: Personal letter এর নিয়ম রীতি ঠিক রেখে চর্চা করলে অবশ্যই যথার্থ নম্বর পাবে। আর cue এর ভিত্তিতে letter চর্চা করার জন্য ইংরেজি পাঠ্য বইয়ের lesson 8 এর B1 এর আঙ্গিক অনুসরণ করতে পারো।