শিক্ষার্থীদের প্রশ্ন শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। উত্তর দিয়েছেন দীদার চৌধুরী।
 তাসফিয়া মাহি, পঞ্চম শ্রেণি
রাজশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১ নং প্রশ্নে সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখো থাকলে, সেক্ষেত্রে উত্তর কীভাবে লিখতে হবে?
উত্তর: প্রশ্নের নম্বর দিয়ে শুধু উত্তর লিখতে হবে। যেমন:
১) আমাদের দেশে কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে—
ক. ১৮ বছর খ. ২০ বছর
গ. ২২ বছর ঘ. ২৪ বছর।
সেক্ষেত্রে উত্তরপত্রে লিখবে—
১ নং প্রশ্নের উত্তর
১) ক. ১৮ বছর।

 তাশদিয়া তরফদার রিদিশা
পঞ্চম শ্রেণি
নজরুল মডেল সরকারি বিদ্যালয়, ত্রিশাল।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শূন্যস্থানের পুরো বাক্যটি কি উত্তরপত্রে লিখতে হবে?
উত্তর: প্রশ্নটি ভালো করে পড়ে দেখবে। প্রশ্নের নির্দেশনা অনুসারেই উত্তর লিখবে।

 মো. নাসিফ উদ্দীন, পঞ্চম শ্রেণি
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, রাজশাহী।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৪ নম্বর প্রশ্নে (বড় প্রশ্ন) পাঁচটি বাক্যে উল্লেখ করার কথা বলা না থাকলে, সেই ক্ষেত্রে কি উত্তর পাঁচটি বাক্যে লিখলেই চলবে, নাকি পাঁচটি বাক্যের বেশি লিখতে হবে?
উত্তর: পাঁচটি বাক্যে উত্তর লিখতে বলা হলে পাঁচটি বাক্যেই উত্তর লিখবে। উল্লেখ না থাকলে ৫ নম্বরের জন্য প্রয়োজনীয় বাক্যে যথাযথ উত্তর লিখতে হবে।

 সামিয়া সারওয়ার, পঞ্চম শ্রেণি
শহীদ পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪ নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তরে কী ভূমিকা ও উপসংহার দেওয়া লাগবে? দিলে কী পূর্ণ নম্বর পাওয়া যাবে?
উত্তর: প্রতিটি বিষয়েরই কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে কোনো ভূমিকা, উপসংহার লেখার প্রয়োজন নেই। প্রশ্নের নির্দেশনা অনুসারে উত্তর লিখবে। যদি পাঁচটি বাক্যে লেখার কথা উল্লেখ থাকে তবে পাঁচটি বাক্যের মধ্যেই উত্তর লিখতে হবে।

 অনির্বাণ সরকার, পঞ্চম শ্রেণি
নজরুল শিক্ষালয়, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে কি শূন্যস্থান পূরণের উত্তর লেখার ক্ষেত্রে কী ধারাবাহিকতা থাকতে হবে?
উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শূন্যস্থান পূরণ সম্পর্কিত প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে উত্তরপত্রে লিখবে।