শিক্ষার্থীদের প্রশ্ন : শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বিষয়ভিত্তিক পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও নিচের ঠিকানায়।
ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক
রতন কান্তি মন্ডল, চিন্ময় দাস ও
মোস্তাফিজুর রহমান।
ফুয়াদ হাসান
[email protected].
প্রশ্ন: এসএসসি পরীক্ষায় গণিতে Fx-991ES সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারব কি?
উত্তর: বোর্ডের নিয়মানুসারে সাধারণ সায়েন্টিফিক (Fx-100 পর্যন্ত) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

শাইফ তাজওয়ার আহমেদ
ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চবিদ্যালয়।
প্রশ্ন: খাতায় মার্জিন কি চারদিকে দিতে হবে? খাতায় নীল বা সবুজ জেল পেন ব্যবহার করা যাবে কি?
উত্তর: খাতার চারদিকে মার্জিন দেওয়ার দরকার নেই। খাতার বামপাশে ও ওপরে মার্জিন দেবে। জেল পেন ব্যবহার করা ঠিক নয়। হাতে সময় থাকলে আন্ডারলাইন করার জন্য নীল বলপেন ব্যবহার করা যেতে পারে।

অপর্ণা রায় সুপ্তি
মতিঝিল গভ. বালিকা বিদ্যালয়, ঢাকা
অনন্যামা নাসুহ নুহিন
রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর
প্রশ্ন: বাংলা ২য় পত্রের প্রতিবেদন লেখার নিয়ম কী?
উত্তর: প্রতিবেদন লেখার নিয়মকানুন ও নমুনা পড়াশোনা পাতায় খুব শিগগির ছাপা হবে, লক্ষ রেখো।

আব্দুল্লাহ আরাফাত, নাটোর
প্রশ্ন: গণিতের বহুনির্বাচনি প্রশ্ন কি পাঠ্যবই থেকেই হবে? গণিতের বহুনির্বাচনি প্রশ্ন কেমন হবে জানতে চাই?
উত্তর: গণিতে বহুনির্বাচনি প্রশ্ন পাঠ্যবইয়ের ভেতর থেকেই হবে। গণিতের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৪০টি। প্রতিটি প্রশ্নের নম্বর ১। সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে। পড়াশোনা পাতায় বহুনির্বাচনি প্রশ্ন ছাপা হবে, লক্ষ রেখো।