শিক্ষার্থীদের প্রশ্ন : শিক্ষকদের উত্তর
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো,
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা।
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, চিন্ময় দাস ও
মোস্তাফিজুর রহমান।
অনিক মাসুদ, [email protected]
প্রশ্ন: এসএসসিতে কি বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয়?
উত্তর: এসএসসি পরীক্ষায় সংশ্লিষ্ট পাঠ্যবইয়ের বাইরের বিষয় থেকে প্রশ্ন থাকবে না। পাঠ্যবই সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে।
রফিকুল ইসলাম, জহিরউদ্দিন বিদ্যানিকেতন।
নোবেল রায়, [email protected].
প্রশ্ন: আমার লেখা ভালো না? পরীক্ষায় কি নম্বর কম পাব?
উত্তর: পরীক্ষায় ভালো লেখার জন্য কোনো নম্বর থাকে না। লেখা পরিচ্ছন্ন ও স্পষ্ট হলেই হবে। তবে প্রশ্নের উত্তর যথার্থ হতে হবে।
শাহাদাত হোসেন, [email protected]
প্রশ্ন: এসএসসি পরীক্ষায় রচনামূলক প্রশ্ন ও বহুনির্বাচনি দুটোর একটিতে ৩৩ না পেয়ে যথাক্রমে ২০ ও ১৩ পেলে পাস হবে?
উত্তর: সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশ প্রতিটিতে পৃথকভাবে পাস নম্বর পেতে হবে।
রকিব, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, শেরপুর।
মাহবুব হাসান, [email protected].
প্রশ্ন: সিভি, ই-মেইল, বাংলা প্রতিবেদন কীভাবে লিখব?
উত্তর: বাংলা প্রতিবেদন লেখার নিয়ম ১৮ জানুয়ারি পড়াশোনা পাতায় ছাপা হয়েছে। এছাড়া প্রতিবেদনের উদাহরণ ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে।
মোস্তাক আহমেদ, [email protected].
প্রশ্ন: মডেল টেস্ট-১ এর উত্তর কবে ছাপা হয়েছে?
উত্তর: এসএসসি পরীক্ষার মডেল টেস্ট-১: বাংলা ১ম পত্রের সঠিক উত্তর ছাপা হয়েছে ১৭ ডিসেম্বর ২০১৪ তারিখে।
জেরিন আনন, ঠাকুরগাঁও, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
প্রশ্ন: শরীরিক শিক্ষায় গ বিভাগ থেকে কয়টি প্রশ্ন থাকবে ও কয়টি উত্তর দিতে হবে?
উত্তর: শরীরিক শিক্ষা বিষয়ের সিলেবাস ১৭ জানুয়ারি পড়াশোনা পাতায় চিঠিপত্র অংশে ছাপা হয়েছে।
ফারদিন আশরাফ
প্রশ্ন: বাংলা ২য় পত্রে অনুবাদ ও পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্ন হবে কি?
উত্তর: বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ব্যাকরণ ও নির্মিতি অংশের বাগ্ধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন থেকে। অনুবাদ ও পত্র থেকে কোনো ধরনের বহুনির্বাচনি প্রশ্ন হবে না।